Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার সম্ভাবনা বিরাট কোহলির (Virat Kohli)।
কোহলিকে নিয়ে হ্যাজলউডের বক্তব্য (Virat Kohli)
দলের হয়ে অবদান রাখার বিষয়ে কোনওদিন খামতি রাখেননি বিরাট কোহলি। বারবার যেকোন কঠিন অবস্থায় দলের ভরসা হয়ে দাঁড়িয়েছেন তিনি। তবে সম্প্রতি বেঙ্গালুরুর হয়ে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে তিনি প্রথমবার ইমপ্যাক্ট সাবস্টিটিউট’ হিসেবে খেললেন। ১৪৭ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে তিনি করেন ৪৯ রান (Virat Kohli)।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি গোড়ালিতে চোট পান আর সেই কারণেই লখনউ ম্যাচে ফিল্ডিং করতে পারেননি কোহলি। ম্যাচ শেষে বিরাট নিজেও বলেন যে গত কয়েকদিন ধরে পুরো ফিট নন এবং কিছুটা অসুস্থও রয়েছেন কোহলি। তবুও ব্যাট হাতে দলের জয়ের ভিত শক্ত করে যান তিনি।

এখন প্রশ্ন উঠছে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেও কি কোহলি খেলবেন ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবেই? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জশ হ্যাজলউড নিশ্চিত করেছেন যে কোহলি এই ম্যাচ খেলবেন। তবে মাঠে তাঁর অবদান থাকবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি বলেন, ‘ও অবশ্যই খেলবে, কিন্তু ফিল্ডিংয়ে কতটা অবদান রাখতে পারবে সেটাই দেখার বিষয়। ও দলে দারুণ এনার্জি নিয়ে আসে এবং আমাদের অন্যতম সেরা ফিল্ডার। আমরা চাইব ও পুরোপুরি মাঠে থাকুক। ওর স্বভাবই এমন, বসে থাকার মানুষ নয়, সবসময় ম্যাচে প্রভাব ফেলতে চায় (Virat Kohli)।’

আরও পড়ুন: Dilip Ghosh: বাংলায় বুলডোজার চলবে, ভোটের মুখে হুঁশিয়ারি দিলীপের!
চোটের কারণে আইপিএল-এর শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি হ্যাজলউড। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ফিরে সেই ভাবে কিছু না করতে পারলেও লখনউয়ের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেন এবং ম্যাচ সেরাও হন হ্যাজলউড। সেই ম্যাচে চার ওভার করে একটি উইকেট নিয়ে খরচ করেন মাত্র ২০ রান।
চোটের সময়টা থেকে অনেক কিছু নতুন অভিজ্ঞতার কথা জানান হ্যাজলউড। তিনি বলেন, ‘ফিরে এসে আবার দলে অবদান রাখতে পারছি, এটা খুবই ভাল লাগছে। চোটের সময়টা থেকে অনেক কিছু শেখা যায়, বিশেষ করে রিকভারি প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি সেটা বোঝা যায়।’ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতার লক্ষ্যে নিজেদের মহড়া সেরে নিচ্ছে আরসিবি (Virat Kohli)।


