Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন কোহলি (Virat Kohli)।
মহাকালেশ্বর মন্দিরে বিরাট (Virat Kohli)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ সিরিজের নির্ণায়ক ম্যাচ। এই ম্যাচ যে দল জিতবে তার ঘরেই উঠবে সিরিজ জয়ের ট্রফি। আর এই ম্যাচের আগে গৌতম গম্ভীরকে দেখা গিয়েছিল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে। এবার পুজো দিতে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয় গম্ভীর বাহিনীকে। ম্যাচের ফলাফল ১-১। শেষ ম্যাচে ইন্দোরে মুখোমুখি হবে ভারত-নিউ জিল্যান্ড। তার আগেই মহাকালেশ্বর মন্দিরে উপস্থিত হন কোহলি। ভাইরাল ভিডিওয় তাঁকে বলতে শোনা গেল, ‘জয় শ্রীমহাকাল।’
গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোক বা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ, সব জায়গায়ই রানের মধ্যে রয়েছেন কোহলি। প্রথম ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি পাননি তিনি। কিন্তু তাঁর সেদিনের ইনিংসের পরে আইসিসি-র ওয়ানডে ফরম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ফিরে পেয়েছেন কোহলি। দ্বিতীয় ম্যাচে আশানরুপ রান না পেলেও সমর্থকদের আশা বিরত আবার তৃতীয় ম্যাচে রান পাবেন। তার আগেই বিরাটকে দেখা গেল উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে।

আরও পড়ুন: Shreyas Iyer: তিলকের চোটে গিল নন জায়গা পেলেন শ্রেয়স, সুন্দরের পরিবর্তে রবি বিষ্ণোই
বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই পবিত্র স্থান। এর প্রধান আকর্ষণ হল ভোরের ভস্মারতি। যেখানে পবিত্র ছাই দিয়ে মহাদেবকে পুজো করা হয়। জানা গিয়েছে, সেই ভস্মারতির সময় উপস্থিত ছিলেন কোহলি। তাঁকে বলতে শোনা যায়, ‘জয় শ্রী মহাকাল’। সঙ্গে ছিলেন আরেক ভারতীয় তারকা স্পিনার কুলদীপ যাদব। মন্দিরের ভোজনেও অংশ নেন দুই তারকা।
এর আগে বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। পুজো দেওয়ার পর গম্ভীর বলে যান, ‘এখানকার ব্যবস্থাপনা খুবই ভাল। ভালভাবে দর্শন করেছি। আমাদের দল জয়ে ফিরবে। সেই ব্যাপারে আত্মবিশ্বাসী (Virat Kohli)।’


