Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। কিন্তু দেখা যাবে না সেই ম্যাচ?
দেখা যাবে না বিরাটের ম্যাচ? (Virat Kohli)
বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে সব ক্রিকেটারদের। সেই নিয়ম মেনেই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ভারতের তারকা ক্রিকেটাররা। বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিলদের। তবে সবচেয়ে বেশি উন্মাদনা রয়েছে বিরাট কোহলিকে নিয়ে। প্রথমে রাজি না হলেও পরে সিদ্ধান্ত বদল করেন কিং কোহলি। দিল্লির হয়ে প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। দিল্লির হোম গ্রাউন্ডে খেলা না হলেও এই মাঠও তাঁর কাছে অচেনা নয়। RCB-র ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। কিন্তু খারাপ খবর ভক্তদের জন্য। কিন্তু ক্লোজড ডোর ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার, এমনটাই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে (Virat Kohli)।
চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে বিরাট দাপট দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। তবে RCB-র IPL ট্রফি জয়ের সেলিব্রেশনের সময়ে পদপিষ্টের ঘটনার পরে ঝুঁকি নিতে রাজি হয়নি কর্নাটক সরকার। শুধু তাই নয় গত মরশুমে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে বিরাটের খেলা দেখতে দিল্লিতে ভিড় জমিয়েছিলেন প্রচুর সমর্থক। তাই ফের আবার যাতে এমন কোনও ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন: Tarique Rahaman: দেশে ফিরছেন খালেদাপুত্র তারেক রহমান: নির্বাচনের আগে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা
প্রথমে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দু’টি বা তিনটি স্ট্যান্ড খোলা হবে সমর্থকদের জন্য। তাতে ২০০০-৩০০০জন সমর্থকের কাছে সুযোগ থাকত বিরাটের খেলা দেখার। তবে তাতে সায় দেয়নি কর্নাটক সরকার। ছুটির মরশুমে ভিড় সামলানো এবং নিরাপত্তা বজায় রাখা কঠিন হবে বলে জানানো হয়েছে তাদের তরফে। তাই এই ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন না কোনও সমর্থক, এমনটাই জানা গিয়েছে রিপোর্টে। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থাকেও তেমনই নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার স্টেডিয়াম পরিদর্শনে যান কর্নাটক রাজ্য সরকারের একটি কমিটি। সেখানে উপস্থিত ছিলেন পুলিশের কিছু কর্তা এবং পাবলিক ওয়ার্কস অ্যান্ড ফায়ার সেফটি ডিপার্টমেন্টসের সদস্যরা। তবে এই নিয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে প্রকাশিত রিপোর্টে। এখন দেখার শেষ পর্যন্ত সমর্থকরা আবার মাঠে বসে বিরাট তান্ডব দেখার সুযোগ পান কিনা (Virat Kohli)।


