Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর যুদ্ধে মাঠে নামার আগে দলকে বিরাট বার্তা কোহলির (Virat Kohli)।
দলকে পেপ টক চেজ মাস্টারের (Virat Kohli)
আর মাত্র ছয় দিন এরপরেই খেতাব ধরে রাখার লড়াইতে নামবেন বিরাটরা। প্রথম মাঠের বিরাটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তার আগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন কোহলিরা। তাঁর অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে সময় নেয়নি। আইপিএল-এ বিরাটকে ঘিরে যে উন্মাদনা সেটাই স্বাভাবিক। একদিকে যেমন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ তেমন টানা তিনি আইপিএল-এ ৬০০ রানের বেশি তারকা ক্রিকেটার তিনি। আসন্ন আইপিএল তিনি শুরু করতে চলেছেন আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। আরসিবি-র প্রথম প্রস্তুতির ভিভিও পোস্ট করে এই ফ্রাঞ্চাইজি। সেখানে দেখা যায় সতীর্থদের মোটিভেট করছেন কোহলি (Virat Kohli)।

সেই ভিডিও-তে দেখা যায় কোহলি বলছেন, ‘এই সাফল্য পেতে আমরা শেষ দু’তিন বছর খুবই পরিশ্রম করেছি। এবার আরও কঠিন হতে চলেছে। কারণ বাকি দলগুলো আমাদের বিরুদ্ধে সেরাটা দেবে। কোহলি বলেন, ‘আমরা কোনও সময় নষ্ট করি না। আমরা এগিয়ে থাকার। চেষ্টা করি। সেশনে এক মিনিটও নষ্ট করা উচিত নয়। আগামী আড়াই মাসে আমাদের ১২০ শতাংশ দিতে হবে। সবার মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই কতটা উত্তেজিত।’ গত মরশুমে পাঞ্জাবকে হারিয়ে অবশেষে এসেছিল বিরাট সমর্থকদের কাঙ্খিত মুহূর্ত।

গত মরশুমের পর এই মরশুমেও খেতাব ধরে রাখার বিষয়ে আশাবাদী দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেন, ‘আমার মনে হয় নিলামে আমরা যথেষ্ট ভাল করেছি। দলের উন্নতি হয়েছে। কয়েকজন নতুন প্লেয়ার নেওয়া হয়েছে। বিরাট কোহলি, রজত পতিদারদের পাশাপাশি এদেরও দলের অঙ্গ করে নেওয়া টিম বিল্ডিংয়ের অঙ্গ।’
আরও পড়ুন: GTI Youth: বিপদে তরুণ সমাজ, গ্লোবাল টেররিজম ইনডেক্স-এ কোন সতর্কবার্তা?
আইপিএল শুরুর প্রায় দশ দিন আগে বিরাট যোগ দেন দলের সঙ্গে। তাঁর অনুশীলনের ঝলকও দেখা যায় এক ভিডিও-তে। সেখানকে ভুবনেশ্বর কুমারের বলে বিরাটের লেগ স্ট্যাম্প ছিটকে যায়। প্রথম কয়েকটি ম্যাচে বিরাটরা পাবেন না জস হ্যাজলউডকে। জশ দয়ালকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে ভুবনেশ্বর কুমারের উপর নির্ভর করবে দল। এখন দেখার খেতাব ধরে রাখার লড়াইতে কতটা সফল হয় বিরাটদের দল (Virat Kohli)।


