Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে শুধু রোহিত শর্মা নন, বিরাট কোহলিকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা (Virat-Rohit)।
রো-কো জুটিকে নিয়ে তৈরি জল্পনা (Virat-Rohit)
একদিকে যেখানে রোহিত শর্মা নিজেকে তৈরি করছেন ওয়ানডে বিশ্বকাপের জন্য সেই বিশ্বকাপের দলে তাঁর জায়গা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চিয়তা। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র একদিনের ক্রিকেটেই দেখা যায় রোহিতকে। কেরিয়ারের শেষ লগ্নে এসে তিনি স্বপ্নে বুক বাঁধছেন ২০২৭ সালের বিশ্বকাপ দেশের জার্সিতে খেলার। তবে সেই লক্ষ্য মোটেও সহজ বলে মনে করছেন না অনেকেই (Virat-Rohit)।
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরা ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন এবং পরিকল্পনা করছেন। তবে সদ্য প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী রোহিত শর্মাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রাখা হচ্ছে না। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যতই বদ্ধপরিকর হোক না কেন তাঁকে নিয়ে চটজলদি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ড। বরং তাঁকে নিয়ে সতর্কভাবেই এগোনোর পরিকল্পনা রয়েছে বোর্ডের।
শুধু রোহিত শর্মা নননন, বিরাট কোহলির ক্ষেত্রেও খুব একটা আলাদা কিছু ভাবতে চাইছে না বোর্ড। নির্বাচকদের মূল নজর এখন ক্রিকেটারদের বর্তমান ফর্ম, ফিটনেস এবং নিয়মিত ভাল পারফরম্যান্সের দিকে। অতীতের সাফল্য বা স্টার তকমাকে গুরুত্ব দিতে চাইছেন না নির্বাচকরা। তবে সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি না খেললেও শেষ ম্যাচে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। সেই ইনিংসের পর তাঁর ফর্ম নিয়ে সমালোচনা কমলেও বোর্ডের তরফে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না (Virat-Rohit)।

আরও পড়ুন: Jaishankar Economy: বিশ্ব অর্থনীতিকে ‘জিরো-সাম গেম’ হিসেবে দেখা বিপজ্জনক, সতর্কতা জয়শঙ্করের
তবে ইংল্যান্ড সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে রোহিত এবং বিরাটের কাছে। এই সিরিজে দুজনের প্রতিটা ইনিংস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সিরিজে পারফরম্যান্সের দিকে বিশেষভাবে নজর থাকবে নির্বাচকদের। বড় মঞ্চে দলকে সফলতা এনে দিতে পারলে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ থাকবে। তবে অনেকের প্রশ্ন এই দুই অভিজ্ঞ প্লেয়ারকে বাদ দিয়ে বিশ্বকাপের মত বড় মঞ্চে পারফর্ম করতে ভারতীয় দল পুরোপুরি তৈরি তো?
আইসিসি-র ক্রমতালিকায় হোক বা বিগত কিছু পারফরম্যান্সের দিক থেকে হোক বিরাট-রোহিত দুজনেই রয়েছেন ভাল জায়গায়। তবে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে প্রধান নির্বাচক অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে থাকা টিম ম্যানেজমেন্ট আপাতত ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রোহিতকে নিশ্চিত ভাবে ভাবছে না (Virat-Rohit)।
তবে অনেকেই ইতিমধ্যে দাবি তুলছেন যে বোর্ড এই দুই তারকাকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক। আবার অনেকের মতে বিরাট-রোহিতের কি এখনও নিজেদের প্রমাণ করার কিছু বাকি আছে? তবে সময় সব কিছুর উত্তর দেবে, এখন শুধু সময়ের অপেক্ষা।


