Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, গ্রেফতার দুই(Visa Fraud)। গ্রেফতার করলো টেকনো সিটি থানার পুলিশ।
২ বাংলাদেশি উদ্ধার (Visa Fraud)
গতকাল রাতে টেকনো সিটি থানার পুলিশ এর কাছে খবর আসে যে নিউটাউন বালিগড়ি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশী নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজন বাংলাদেশীকে উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করা হয়।
ভিসা করানোর নামে আটক করে টাকা দাবি (Visa Fraud)
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে বাংলাদেশ থেকে যারা মেডিক্যাল ভিসায় আসত তাদের টার্গেট করত এই প্রতারকরা। তাদের বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে তার ভিসা করিয়ে দেওয়ার নাম করে ডেকে আটকে রেখে মোটা টাকার দাবি করত।
আরও পড়ুন: Holi Spl Train: দোলে যাত্রী ভিড় সামলাতে ব্যবস্থা: কলকাতা থেকে উত্তরবঙ্গ ও ডিব্রুগড়ে বিশেষ ট্রেন
চক্রে জড়িতদের খোঁজ (Visa Fraud)
শনিবার থেকে দুজনকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তাদের তুরস্কে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন ছিল। তুরস্কের ভিসা পাইয়ে দেওয়ার নাম করেই এই দুই বাংলাদেশীকে ডেকে পাঠানো হয়েছিল। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে খতিয়ে দেখতে চায়।



