Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হজারে ট্রফিতে বিরাট কোহলিকে ৭৭ রানে আউট করেছেন গুজরাতের বিশাল জয়সওয়াল। পেলেন তার জন্য বিশেষ উপহার স্বয়ং বিরাটের হাত থেকেই (Virat Kohli)।
বিশালের ‘বিরাট’ মুহূর্ত (Virat Kohli)
বিজয় হাজারের একটি ম্যাচের পরেই রাতারাতি চর্চায় এসেছেন তিনি। গুজরাটের স্পিনার বিশাল জয়সওয়াল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তার কারণ তাঁর সাথে জড়িয়ে রয়েছে ‘বিরাট’ মুহূর্ত। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির বিরুদ্ধে বিরাট কোহলিকে ৭৭ রানে আউট করেছেন এই স্পিনার। ম্যাচ শেষে কোহলির কাছ থেকেই পেলেন বিশেষ উপহার (Virat Kohli)।
বিজয় হাজারের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধেও বিরাট ঝোড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। মাত্র ২৯ বলে ৫০ রান করেন কোহলি। সেই সময় মনে হতে শুরু করে প্রথম ম্যাচের পর এই ম্যাচেও শতরান আসতে চলেছে বিরাটের ব্যাট থেকে। কিন্তু অগঠন ঘটে ৭৭ রানের মাথায়। ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় অসফল হন কোহলি। বল ব্যাটের সামনে থেকে ঘুরে যায়, ব্যাটে লাগে না। স্টাম্প আউট হয়ে ফেরেন তিনি। কোহলিকে আউট করার পর বিশালের উল্লাস ছিল দেখার মতো। তিনি বুঝতে পারছিলেন, তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় উইকেট নিয়েছেন। সতীর্থেরাও তাঁকে এসে জড়িয়ে ধরেন।
হেলা শেষে সেই ম্যাচের বল সই করে বিশালকে উপহার দেন কোহলি। ছবি তোলেন তাঁর সঙ্গেও। এটি বিশালের কাছে তাঁর কেরিয়ারের বিরাট মুহূর্ত। বিরাটের সঙ্গে তাঁর ছবি ও সই করা বলের চৰু পোস্ট করেন বিশাল সোশ্যাল মিডিয়ায়। কোহলিকে বোল্ড করার ভিডিয়োও পোস্ট করেন গুজরাতের স্পিনার (Virat Kohli)।

আরও পড়ুন: CEO Office: আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় নিরাপত্তা বাড়ল সিই-ও দফতরের
ক্যাপশনে বিশাল লেখেন, ‘যাঁকে বিশ্ব ক্রিকেট কাঁপাতে দেখেছি, তাঁর সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া ও শেষ পর্যন্ত তাঁর উইকেট নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কখনও ভাবিনি এটা সত্যি হবে। বিরাট ভাইয়ের উইকেট আমার সারা জীবন মনে থাকবে। এই সুযোগটা পাওয়ায় জন্য ধন্যবাদ। বিরাট ভাইয়ের উপহার আমার জীবনে পাওয়া সেরা উপহার।’
কোহলির পাশাপাশি বিশাল ঋষভ পন্থ, অর্পিত রানা ও নীতীশ রানারও উইকেট নিয়েছেন। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই স্পিনার। ফলে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রানের বেশি করতে পারেনি দিল্লি। তার পরেও তারা ৭ রানে ম্যাচ জেতে। ৪৭.৪ ওভারে ২৪৭ রানে অল আউট হয়ে যায় গুজরাত। ম্যাচের সেরা হন বিরাট কোহলি (Virat Kohli)।


