Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩১ ডিসেম্বর কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেকের বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)
SIR নিয়ে শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানি। এই পরিস্থিতিতে ফের কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন তিনি। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
এসআইআর ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনি সন্ধ্যায় ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা নামে অসঙ্গতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঘোষণা করলেন, ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। দেখা করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে।
কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সে সংক্রান্ত জবাব চাইবেন ডায়মন্ড হারবার সাংসদ। শুধু তাই নয়, দিতে হবে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকাও। অন্যথায় কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

খসড়া তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ নিয়ে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের কথা বলা হয়েছে। অভিষেক প্রশ্ন তুলেছেন, কীভাবে একই দিনে সাত কোটি ডেটা যাচাই করে এই সংখ্যা নির্ধারণ করা হল। তিনি দাবি করেন, সব রাজ্যে সময় বাড়ানো হলেও বাংলার ক্ষেত্রে তা করা হয়নি।
আরও পড়ুন: Virat Kohli: বিশালকে ‘বিরাট’ উপহার কোহলির
নির্বাচন কমিশনের কাছে তোলা একাধিক প্রশ্নের এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি বলে অভিযোগ তৃণমূলের। SIR ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ৩১ তারিখ দিল্লি যাওয়ার ঘোষণা করে কমিশনের কাছে সরাসরি জবাব দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


