Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। কলকাতা নর্থের জেলা নির্বাচন আধিকারিক (DEO) ও কলকাতা পুলিশের কমিশনারেট যৌথভাবে নামছে ভোটার মোটিভেশন ক্যাম্পেনে(Voter Alert)।
ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান (Voter Alert)
ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে কলকাতা নর্থের জেলা নির্বাচন আধিকারিক এবং কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এই বিশেষ ভোটার মোটিভেশন ক্যাম্পেনের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে সচেতনতা কর্মসূচি চালানো হবে।
সচেতনতা অভিযান
ক্যাম্পেইনের অংশ হিসেবে র্যালি, পথনাটিকা, প্রচার অভিযান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বার্তা পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে। বিশেষ করে নতুন ভোটার এবং প্রথমবার ভোট দিতে চলা যুব সমাজকে এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি করে উৎসাহিত করার উপর জোর দেওয়া হচ্ছে।

ভোটাধিকার প্রয়োগের বার্তা (Voter Alert)
প্রশাসনের তরফে জানানো হয়েছে, “ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্বও। তাই প্রত্যেক যোগ্য ভোটার যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন, সেই বার্তাই পৌঁছে দিতে এই উদ্যোগ।”
আরও পড়ুন: Freedom Auto: দিল্লির রাস্তায় ‘ফ্রিডম ২৫০’অটো : মার্কিন দূতাবাসের কাজে কী প্রতিক্রিয়া?
কলকাতা পুলিশের বিশেষ ভূমিকা (Voter Alert)
আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ভোটদান নিশ্চিত করতেও কলকাতা পুলিশের বিশেষ ভূমিকা থাকবে এই ক্যাম্পেইনে। প্রশাসনের আশা, এই যৌথ উদ্যোগের ফলে শহরে ভোটদানের হার আরও বৃদ্ধি পাবে।



