Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নভেম্বরের প্রথম সপ্তাহ পেরোতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা শিরশিরানি অনুভব করছেন মানুষজন (Warning of Air Office)। রবিবার রাত কিংবা সোমবার ভোর থেকেই হালকা ঠান্ডা হাওয়ার ছোঁয়া মিলেছে শহরের অলিতে-গলিতে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই যে শীত পুরোপুরি ঢুকে পড়বে, তা বলা যাচ্ছে না।

তাপমাত্রার পরিবর্তন (Warning of Air Office)
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নামতে পারে। বর্তমানে যে তাপমাত্রা বিদ্যমান, তার তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস। তবে বৃহস্পতিবার থেকে ফের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে শীতের অনুভূতি কিছুটা কমে যেতে পারে।
বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত (Warning of Air Office)
আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এক বিশাল ঘূর্ণাবর্ত। এটি ধীরে ধীরে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপরেও একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আজকের আবহাওয়া (Warning of Air Office)
কলকাতায় সোমবার ভোর থেকেই হালকা ঠান্ডা হাওয়ার স্পর্শে দিন শুরু হয়েছে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় সূর্যের তেজে তাপমাত্রা কিছুটা বাড়বে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস (Warning of Air Office)
আজ, সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার: পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃহস্পতিবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।শুক্রবারের পর: আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন: Monday Horoscope: আজ রাশিফল কী বলছে! প্রেম, অর্থ ও কর্মে কার কপালে সুখ আনবে?
হিমেল হাওয়া ও পরিষ্কার আকাশ
উত্তরবঙ্গে বর্তমানে শুষ্ক হিমেল আবহাওয়া বজায় রয়েছে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে রাতের তাপমাত্রা নেমে এসেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর ঝলমলে রোদ, পরিষ্কার নীল আকাশ এবং হালকা ঠান্ডা হাওয়া উত্তরবঙ্গের শীতপ্রেমীদের মন ভরাচ্ছে।



