Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জলপথ পরিবহনে নয়া উদ্যোগ। কলকাতায় চালু হবে ওয়াটার মেট্রো। নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Water Metro)।
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত (Water Metro)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মধ্যে একটি হাইভোল্টেজ বৈঠক হয়। সেখানেই একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেরালমের কোচিতে পাইলট প্রজেক্ট
প্রথমে কেরালমের কোচিতে পাইলট প্রজেক্ট হিসাবে ওয়াটার মেট্রো চালু করতে উদ্যোগী হয়েছিল কেন্দ্র। এই প্রকল্প সফল হতেই ভারতের ১৮টি শহরে ওয়াটার মেট্রো পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Guest House Fire: দিল্লির গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসা করাতে এসে নিহত বিদেশি রোগীরা
ওয়াটার মেট্রোর তালিকায় রাজ্য (Water Metro)
গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজে প্রথম দফায় ওয়াটার মেট্রো চালু হওয়ার কথা। তালিকায় রয়েছে তেজপুর, ডিব্রুগড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, ১৮ তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোর তালিকায় যুক্ত হচ্ছে কলকাতা।



