Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার মধ্যরাত্রে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপ জ্বরে কাঁপছে শহর কলকাতাও। বাংলার ফুটবল নিয়ে উন্মাদনার কথা মাথায় রেখেই রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর প্রত্যেক জেলায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ফাইনাল ম্যাচের লাইভ টেলিকাস্টের উদ্যোগ নিয়েছে। প্রতি জেলা পিছু বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ টাকা করে। শনিবার বিশ্বকাপের লাইভ টেলি কাস্ট নিয়ে নন্দনে বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। নন্দন চত্বরেও দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল। সেই জায়গা নির্ধারণ এবং প্রস্তুতি খতিয়ে দেখেন ক্রীড়ামন্ত্রী।
পরিকল্পনা করা হচ্ছে এমন ভাবে যে বিশ্বকাপ ফাইনালের (WC Nandan) মাঠে হাজির হতে না পারার আক্ষেপ এক লহমায় ভুলে যাবেন কলকাতার ফুটবলপ্রেমীরা। স্টেডিয়ামের গর্জনের সঙ্গে গলা মিলিয়ে সোল্লাসে চিৎকার
করে ওঠা যাবে উত্তেজনার পরতে পরতে। সিনেমার স্ক্রিন হয়ে যাবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম! এমনটা এই শহর আগে কখনও দেখেনি। রাতভর খেলা দেখা, নিজের প্রিয় দলের সমর্থনে গলা ফাটানো থেকে সেলিব্রেশন, বাদ যাবে না কোনও কিছুই। সেইমতোই রবীন্দ্রসদন, নন্দন, অ্যাকাডেমি চত্বরে সাজিয়ে তোলা হচ্ছে। থাকবে দুই দলের জাতীয় পতাকা, জার্সি থেকে মুখে রঙ লাগিয়ে উৎসবের মুড তৈরির ব্যবস্থাও। রাতের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ গিয়েছে পুলিশের কাছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রবিবার রাতে নন্দনে (WC Nandan) বিশ্বকাপ ফাইনাল দেখতে আসবেন। নন্দনে ফাইনাল দেখতে আসা ক্রীড়া প্রেমীদের জন্য বিশেষ পাসেরও ব্যবস্থা করা হবে বলে জানান ক্রীড়ামন্ত্রী। প্রত্যেক জেলায় যাতে যত বেশি সম্ভব জায়ান্ট স্ক্রিন লাগানোর ব্যবস্থা করা যায় তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ক্রীড়ামন্ত্রী। ভোররাতে খেলা শেষে আগত ফুটবলপ্রেমীদের বাড়ি ফিরতে যাতে অসুবিধে না হয়, তার জন্য বিশেষ বাস ও অন্যান্য যানবাহন পরিষেবার ব্যবস্থা করা নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। তবে রবিবার রাতে স্পেনকেই সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন ইন্দ্রনীল খাঁ।
আরও পড়ুন: Minerva Academy: ব্রাজিলের ক্লাবকে হারিয়ে গোথিয়া কাপ জয় মিনার্ভা অ্যাকাডেমির
কলকাতায় ফুটবল উন্মাদনার কথা সকলেরই জানা। সেই কথা মাথায় রেখে রবিবারের বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। রাজ্যের সমস্ত জেলায় বিশ্বকাপ ফাইনাল জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। তার জন্য প্রতি জেলা পিছু এক লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছেন যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক জেলার জনবহুল এলাকায় এই জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো হবে। এমনিতেই টিভি-তে বিশ্বকাপের ম্যাচ দেখতে নানান সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি নাজেহাল অবস্থা হচ্ছে ফুটবল প্রেমীদের। সেই কথা মাথায় রেখেই সরকারি এই সিদ্ধান্ত।



