Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন মরশুমের আগে মোহনবাগানের নতুন বিদেশি দেজান ড্রাজিচকে (Dejan Dražić) ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। প্রত্যাশা আকাশছোঁয়া। নিজের লক্ষ্যও স্থির করে ফেলেছেন এই সার্বিয়ান ফুটবলার। ট্রফি জয় এবং কলকাতা ডার্বির উত্তেজনায় নিজেকে সামিল করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।
ট্রফির জয়ের প্রত্যাশা (Dejan Dražić)
মোহনবাগানে সই করার সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত সময় নষ্ট করেননি ড্রাজিচ (Dejan Dražić)। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “মোহনবাগান এশিয়ায় অন্যতম বড় ক্লাব। ইতিহাস ও পরম্পরার পাশাপাশি এই ক্লাবের বিশাল সদস্য-সমর্থক রয়েছে। এই ক্লাব শুধু দল তৈরি করে না, বরং ট্রফি জেতার লক্ষ্য নিয়েই দল গড়ে। আমার মানসিকতাও তাই, আমি সবসময় জেতার জন্যই খেলতে ভালোবাসি।”
দল ও লিগ নিয়ে ইতিবাচক ড্রাজিচ (Dejan Dražić)
গত মরশুমগুলোতে আইএসএল-এ মোহনবাগান যে পারফরম্যান্স করেছে, তা ড্রাজিচের নজর কেড়েছে। তার কথায়, “মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমানে যথেষ্ট শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল। ওদের বিরুদ্ধে খেলেছি, জানি ওরা কী মানসিকতা নিয়ে মাঠে নামে। যেকোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমরা নামব।”
ভারতীয় ফুটবলের প্রশংসা (Dejan Dražić)
ভারতের ফুটবলের প্রশংসা শোনা গেল ড্রাজিচের মুখে। তিনি জানান, ভারতে আসার আগে ভারতীয় ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলেও, এখন তিনি এখানকার পেশাদারিত্ব এবং খেলার মান দেখে সত্যিই অবাক। তার মতে, প্রতি বছরই আইএসএল আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠছে।

ডার্বি নিয়ে উচ্ছ্বসিত (Dejan Dražić)
কলকাতা ডার্বির উন্মাদনা সম্পর্কে ড্রাজিচ অবগত। তিনি বলেন, “এশিয়ার অন্যতম সেরা ডার্বি এটি। আইএসএল খেলার সময় থেকেই সমর্থকদের আবেগ ও উন্মাদনা দেখে আসছি। যেকোনও ফুটবলারের কাছেই এমন ম্যাচে খেলা স্বপ্নের মতো। ডার্বির সেই বিশেষ পরিবেশ ও উত্তেজনা অনুভব করার জন্য আমি মুখিয়ে আছি।”
মাঠের লড়াইয়ে নিজের ভূমিকা (Dejan Dražić)
নিজের পজিশন নিয়ে বলতে গিয়ে ড্রাজিচ জানান, “লেফট উইং আমার পছন্দের জায়গা। সেখান থেকে ভিতরে ঢুকে গোল করা বা করানোর কাজটা আমি উপভোগ করি। তবে দলের প্রয়োজনে যেকোনো অ্যাটাকিং পজিসনেই আমি খেলতে প্রস্তুত। মাঠে নেমে দলের জয় নিশ্চিত করাই আমার প্রধান কাজ।”
আরও পড়ুন: Mohun Bagan Signing: মোহনবাগানে সই করলেন সার্বিয়ান মিডফিল্ডার!
দলগত পারফরম্যান্সই সাফল্য (Dejan Dražić)
নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই তারকা ফুটবলার। গোয়ার হয়ে খেলার সময় যতটা উজাড় করে দিয়েছিলেন, মোহনবাগানেও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যই তার। এখন দেখার, সবুজ-মেরুন জার্সিতে মাঠের লড়াইয়ে ড্রাজিচ কতটা দাপট দেখাতে পারেন।



