Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার হাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে (Weather in Kolkata)। পরবর্তী সময়ে এটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, ৩ অক্টোবর ভোরে এই গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

কলকাতার আবহাওয়া (Weather in Kolkata)
২ অক্টোবর, বৃহস্পতিবার দিনভর আকাশ থাকবে মূলত মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা: ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

২ অক্টোবরের পূর্বাভাস (Weather in Kolkata)
দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, কলকাতা, নদীয়া ও পূর্ব বর্ধমানের বিক্ষিপ্ত জায়গায় ভারী বৃষ্টিপাত। কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের পরিস্থিতি (Weather in Kolkata)
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন জায়গায় ৭–১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত।
৩ অক্টোবরের পূর্বাভাস (Weather in Kolkata)
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিভিন্ন অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-জলের আশঙ্কা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
৪ অক্টোবরের পূর্বাভাস (Weather in Kolkata)
বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ ও বজ্রঝড় হতে পারে।
আরও পড়ুন: Kanakdurga Jhargram: চারশো বছরেরও পুরনো কনকদুর্গা মন্দির কেন এত রহস্যঘেরা?
সমুদ্র পরিস্থিতি
নিম্নচাপের প্রভাবে সমুদ্র হবে উত্তাল। ২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



