Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গোসাবায় তৃণমূলের দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে রাস্তায় নামল হাজার হাজার মানুষ, বিজেপির বিক্ষোভে উত্তাল এলাকা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হলেও, অভিযোগ উঠছে যে এখনও এলাকায় তৃণমূলের দুষ্কৃতীদের দাপট ও হুমকির রাজত্ব অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ (Gosaba)।

বিজেপি সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ (Gosaba)
এরই প্রতিবাদে আজ সকাল থেকেই গোসাবার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার এলাকাবাসী ও বিজেপি সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে প্রশাসনের কাছে অবিলম্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন: H-1B Visa: H-1B ভিসায় বড় ধাক্কা? ভারতীয় চাকরিপ্রার্থীদের জন্য নতুন বাধা ট্রাম্প প্রশাসনের

স্থানীয়দের অভিযোগ (Gosaba)
বিরোধী মত পোষণ করলেই হুমকি, ভয় দেখানো এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।



