Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতে থরথর করে কাঁপছে কলকাতাবাসী (Weather Report)। কম্বলের ভেতর থেকে বেরোনোই যাচ্ছে না। মিঠে রোদের দেখা তো দূর, আকাশ মেঘে ঢাকা রয়েছে। বইছে শৈত্য প্রবাহ। আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতা (Weather Report)
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেলসিয়াস (Weather Report), যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রী সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ১৮.২ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রী সেলসিয়াস কম। আজ, হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা থাকবে শহর। বেলা পড়লে কুয়াশার দাপট কমবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর্দ্রতা থাকবে ৯০%… যার ফলে সকালে ঠান্ডা বেশি অনুভূত হবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাধারণ মানুষের জন্য পরামর্শ দেওয়া হয়েছে : বিকেলে বা রাতে বাইরে বেরোলে গরম কাপড় সাথে রাখতে।

দক্ষিণবঙ্গ (Weather Report)
আগামী ৪৮ ঘণ্টায় প্রায় একই রকম তাপমাত্রা থাকবে (Weather Report) দক্ষিণবঙ্গে। এরপর ৩১ ডিসেম্বর থেকে পারদ চড়বে। নতুন বছরের শুরু থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের উর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ফলে সামান্য কমতে পারে শীতের অনুভূতি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বছরের শেষ ২ টো দিন পারদ পতন হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চার দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।

আরও পড়ুন: Khaleda Zia: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ
কুয়াশার দাপট কিছুটা কমেছিল কয়েকদিনে। ফের কুয়াশার দাপট বাড়বে সকালের দিকে। তবে বেলা বাড়লে আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি বছরের শেষ কয়েকটা দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩- ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কোচবিহারের কিছু অংশে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যতে নেমে আসছে।


