Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার নির্বাচনে পদ্মশিবিরের প্রচারে ‘অবাঙালি ভিড়’। ভিন রাজ্য থেকে নেতা-কর্মীদের নিয়ে আসা হচ্ছে বাংলায়। এই খবরের পরই দলের অন্দরে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও একই কৌশল নিয়েছিল পদ্মশিবির (BJP)। রেজাল্টে দেখা গেছে, নিট ফল জিরো। আবার সেই একই কৌশল কি কাজ করবে বাংলায়?
ভরসা ভিন রাজ্যের RSS কর্মীতে
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় সাংগঠনিক শক্তি বাড়াতে বড়সড় সিদ্ধান্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্য বিজেপির নির্বাচন পরিচালনার দায়িত্বে এবারও আনা হচ্ছে অন্য রাজ্য থেকে আসা হাজার খানেক আরএসএস নেতা ও কর্মীকে। বিজেপি সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে এই আরএসএস কর্মীরা রাজ্যে এসে কাজ শুরু করবেন। অমিত শাহ এবং জেপি নাড্ডা সরাসরি এই কর্মীদের কাজের স্থান এবং দায়িত্ব ঠিক করেছেন। দলের নির্বাচনী কৌশল এবং প্রচারের মূল দায়িত্বেও থাকছে ভিন রাজ্যের নেতারা।
আরও পড়ুন: Poush Mela: মাসের শেষেই পৌষমেলা, যুদ্ধকালীন তৎপরতায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট
গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে যাঁরা:
- কলকাতা: উত্তর প্রদেশের এম সিদ্ধার্থ নান ও কর্ণাটকের সিটি রবি
- উত্তর ২৪ পরগনা: অন্ধ্রপ্রদেশের এন মধুকর ও উত্তর প্রদেশের সুরেশ রানা
- মেদিনীপুর: উত্তর প্রদেশের জে সি এস রাঠোর
- মালদহ: অরুণ বিন্নাদি
- দার্জিলিং: প্রদীপ ভাণ্ডারী
- কোচবিহার: কৈলাস চৌধুরী
‘একুশের’ পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন (BJP)
বাকি জেলার তালিকাও এই মাসের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের মতে, হাজারখানেক অবাঙালি আরএসএস কর্মীর বাংলায় আসা নিয়ে রাজ্যের বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে ফের একবার প্রশ্নচিহ্ন তৈরি করেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ভিন্ন রাজ্যের নেতাদের দিয়ে নির্বাচন পরিচালনা করে বিজেপি (BJP) সফল হয়নি। সেই সময় দলের অভ্যন্তরেই দাবি উঠেছিল যে, বাংলার নির্বাচনে বাংলার স্থানীয় নেতাদের দিয়েই পরিচালনা করা উচিত। কারণ, অবাঙালি নেতারা বাংলার সংস্কৃতি এবং মানুষের আবেগের সঙ্গে সংযোগ স্থাপন করতে ব্যর্থ হচ্ছেন।
আরও পড়ুন: WB Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী কোনও ঘোষণা হতে পারে আজ? বাড়ছে জল্পনা!
কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য সেই দাবিকে বিশেষ গুরুত্ব দেয়নি। ৫ বছর পর ফের নির্বাচনের আগে একই কৌশলে ভরসা রাখায় প্রশ্ন উঠছে, এবারেও কি ‘একুশের’ মতো ফল হবে? বাংলায় ‘সরকার’ গঠনের স্বপ্ন কি বিজেপির (BJP) কাছে অধরাই থেকে যাবে, নাকি কেন্দ্রীয় নেতৃত্বের এই কৌশল এবার সাফল্য এনে দেবে? মূলত আরএসএস-এর সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তৃণমূলের মোকাবিলা করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।


