Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর ইস্যুতে রাজ্য (Suvendu Adhikari) রাজনীতি আরও তীব্র হল সোমবার। মুখ্য সচিব ও দিল্লি পুলিশকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক অবস্থানকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন বিরোধীরা। তাঁদের দাবি, ২ ফেব্রুয়ারি মুখ্য সচিবের সঙ্গে দেখা করার আবেদন জানালেও জানানো হয়, ৬ তারিখের আগে সময় দেওয়া সম্ভব নয়। অভিযোগ, মুখ্য সচিবের অধীনস্থ আধিকারিকরাই এসআইআর নিয়ে রাজ্যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করছেন। সেই কথা রাজ্যপালকেও জানানো হয়েছে বলে দাবি।
বিরোধীদের মত (Suvendu Adhikari)
বিরোধীদের মতে, মুখ্যমন্ত্রীর আসল লক্ষ্য (Suvendu Adhikari) এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করা। নির্বাচন কমিশনের নতুন পদক্ষেপ নিয়ে তাঁরা বলেন, কমিশন নিয়মের মধ্যেই কাজ করছে। অথচ রাজ্য সরকার তা করতে ব্যর্থ হওয়ায় বিশিষ্ট মানুষদেরও শুনানির নামে ডেকে অযথা বিরক্ত করা হচ্ছে। এআরও-দের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, তৃণমূলের কথায় সাধারণ মানুষকে ডেকে হয়রানি চলছে।

পুলিশকে ধন্যবাদ (Suvendu Adhikari)
শুভেন্দুর তরফে, দিল্লির ঘটনায় দিল্লি পুলিশকে (Suvendu Adhikari) ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, সংসদ চলাকালীন ওই এলাকা অত্যন্ত সংবেদনশীল। তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান দেখিয়েই দিল্লি পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। বিরোধীদের দাবি, গোটা ঘটনাই পরিকল্পিত নাটক, যার পাল্টা রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধ হবে।

আরও পড়ুন: Kolkatar Kukurchana: পথকুকুর ইস্যুতে সেতুবন্ধনের বার্তা, ‘কলকাতার কুকুরছানা’ লঞ্চে অনন্যা
এসআইআর সংক্রান্ত মৃত্যুর দায় নিয়ে তীব্র বাক্যবাণ ছোড়া হয়েছে মুখ্যমন্ত্রীর দিকে। বিরোধীদের মতে, নির্বাচন কমিশনের অধিকাংশ আধিকারিকই রাজ্যের বাসিন্দা, তাই দায় এড়ানো যায় না। স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া ভোট হতে দেওয়া হবে না বলেও সাফ জানানো হয়েছে।


