Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নভেম্বরের মাঝামাঝি এসে শীতের দোরগোড়ায় (Weather Update) দাঁড়িয়ে থাকলেও আবহাওয়া দফতর জানাচ্ছে-এই মুহূর্তে কনকনে ঠান্ডার কোনও লক্ষণ নেই। বরং ঘূর্ণাবর্ত-ঘেরা বঙ্গোপসাগরের পরিস্থিতি শীতের গতিপথকেই ওলটপালট করে দিচ্ছে। ফলে কুয়াশা থাকলেও মনভরানো শীতের ছোঁয়া মিলছে না। আবহাওয়াবিদরা বলছেন, রাজ্যে নভেম্বরের শেষভাগ পর্যন্ত এই বিচিত্র আবহাওয়াই বজায় থাকবে। এমনকি ডিসেম্বরের শুরুতেও অস্বস্তিকর উষ্ণতার সঙ্গেই থাকতে হতে পারে বাঙালিকে।
বঙ্গোপসাগরে টানা তিন ঘূর্ণাবর্ত (Weather Update)
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কা উপকূলে (Weather Update) প্রভাব ফেলছে। এর পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন অঞ্চলেও আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবারের মধ্যেই তৃতীয় একটি ঘূর্ণাবর্ত গঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে বিশাল এলাকা জুড়ে বাতাসের স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণ-পূর্ব দিকের উষ্ণ, আর্দ্র বাতাস এগিয়ে আসছে বঙ্গভূমিতে। যে কারণে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সামান্য হলেও যে ঠান্ডা পড়েছিল, তা এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।

ভোররাতে ঘন কুয়াশার সম্ভাবনা (Weather Update)
দক্ষিণবঙ্গে দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা ক্রমশ (Weather Update) চড়ছে। দুপুরের দিকে আর্দ্রতার কারণে ঘাম জমছে মুখে ও কপালে। এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা মিলিয়ে আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি খানিক আলাদা। সেখানে বইছে অপেক্ষাকৃত শুষ্ক হাওয়া। যদিও উত্তরবঙ্গের নীচস্বরের বেশ কয়েকটি জেলায় সামান্য উষ্ণতার ইঙ্গিত মিলেছে-কয়েক দিনের মধ্যে সেখানে তাপমাত্রা ১–২ ডিগ্রি বাড়তে পারে। ভোররাতে ঘন কুয়াশার সম্ভাবনাও বাড়বে। আবহবিদদের অনুমান, অনেক জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে, যা যানবাহন চলাচলে সমস্যার কারণ হতে পারে।

আরও পড়ুন: 18 November Horoscope: সূর্যের নক্ষত্র পরিবর্তনে ভাগ্য উজ্জ্বল হবে চার রাশির!
কলকাতার আবহাওয়া
রাজধানী কলকাতাতেও শীতের আমেজ এবার বেশ দেরিতে পৌঁছচ্ছে। দফতরের মতে, বুধবার নাগাদ রাতের তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। মঙ্গলবার রাত থেকেই শহরে কুয়াশা জমার প্রবণতা বাড়বে। তবে সেই সঙ্গে ভোরের শীতলতা দিন দিন কমবে। দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হবে, আর্দ্রতাও থাকবে বেশি। তবে আশার কথা-এ সময়কালে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।



