Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ সোমবার, ২৫ অগস্ট (Weather Update)। দক্ষিণবঙ্গের জন্য খানিকটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। টানা কয়েকদিনের বৃষ্টি আর নিম্নচাপের জেরে ভোগান্তির পর আপাতত কিছুটা বৃষ্টি কমতে পারে রাজ্যের একাংশে। যদিও এখনও দক্ষিণবঙ্গের অন্তত ছয়টি জেলার জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আজ কোথায় বৃষ্টি হতে পারে? (Weather Update)
আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা (Weather Update), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব এলাকায়। আগামীকাল, মঙ্গলবারও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য একই সতর্কতা থাকবে বলে জানানো হয়েছে। কলকাতায় আপাতত কোনও আবহাওয়া সতর্কতা নেই, তবে শহরজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গে কী অবস্থা? (Weather Update)
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Update)। বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার ও দার্জিলিংয়েও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের তাপমাত্রা
আজ, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি কম।

আরও পড়ুন: Monday Horoscope: চাপ থাকলেও কাটিয়ে উঠবেন, মহাদেবের আশীর্বাদে দিন কাটবে ভালো!
সমুদ্রের অবস্থা
বঙ্গোপসাগরে আজ নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে সমুদ্র উত্তাল। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সেই কারণে ২৬ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত এই অঞ্চলের সমুদ্রে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। নতুন নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে কি না, সেদিকে নজর রাখছে কর্তৃপক্ষ।


