Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অক্টোবরের শুরুতেই প্রলয়ংকরী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা (Weather Update Today 2025)। উত্তরবঙ্গে ধস ও বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ায় দাপট অব্যাহত। তবে, হাওয়া অফিসের আশার বাণী ধীরে ধীরে বৃষ্টির দাপট কমছে, সপ্তাহান্তে বিদায় নিতে পারে বর্ষা।

বিপর্যস্ত একাধিক জেলা (Weather Update Today 2025)
টানা ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে নেমে এসেছে ধস ও বন্যা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার চার জেলাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ভেসে গেছে, বহু গ্রাম বিচ্ছিন্ন। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, এবং নিখোঁজ রয়েছেন অন্তত এক ডজন মানুষ। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় প্রশাসনের পক্ষে ত্রাণ পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকাজে ব্যস্ত এনডিআরএফ ও সেনাবাহিনী।
দক্ষিণবঙ্গে বজ্রসহ ঝড়বৃষ্টি, দমকা হাওয়া বইছে (Weather Update Today 2025)
গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলছে। আজ সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি (Weather Update Today 2025)
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩° সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩১.৭° সেলসিয়াস। আজও তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদদের সতর্কতা (Weather Update Today 2025)
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, একটি উত্তর-পূর্ব বিহারে, অপরটি উত্তর-পূর্ব অসমে। এছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গের দিকে প্রবেশ করতে পারে। তবে, তার প্রভাব সীমিত থাকবে বলে জানানো হয়েছে।
বর্ষা বিদায়ের পথে! (Weather Update Today 2025)
এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে নির্ধারিত সময়ের তিন দিন আগে। ইতিমধ্যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ওই অঞ্চলগুলিতে বর্ষা বিদায় নেবে। এরপরই পশ্চিমবঙ্গ থেকেও বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নির্ধারিত সময় ১০ অক্টোবর, তবে এ বছর সপ্তাহান্তেই বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে।
আরও পড়ুন: Pandemic Potential From Arctic Ice: জেগেছে নতুন ভাইরাস? প্রাচীন জীবাণু কি আনবে নতুন অতিমারি?
আবহাওয়া কি স্বাভাবিকের পথে!
দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবারের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমে যাবে, এবং ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে রাজ্য।



