Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এরপর উচ্চমাধ্যমিকের। আজ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal HS Results) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, ১৪ মে সকাল ১০:৩০ মিনিটে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। এর ঠিক আধ ঘণ্টা পর, বেলা ১১টা থেকে পরীক্ষার্থীরা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in, result.wb.gov.in এবং result.digilocker.gov.in-সহ অন্যান্য পোর্টালের মাধ্যমে তাঁদের ফলাফল জানতে ও ডাউনলোড করতে পারবেন। এ বছর মোট ৭.১০ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে বসেছিলেন এবং পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৬ দিনের মাথায় এই ফল প্রকাশ করা হচ্ছে।

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে (West Bengal HS Results)
ফলাফল ঘোষণার পরপরই সকাল ১১টা থেকে মার্কশিট, পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট স্কুলের প্রতিনিধিরা রাজ্যের ৫৬টি নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে এই নথিপত্র সংগ্রহ করতে পারবেন। এবারের পরীক্ষার একটি বিশেষ তাৎপর্য হলো, এটিই প্রথম পরীক্ষা যা নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে পরিচালিত হয়েছে। বিজ্ঞান, বাণিজ্য ও কলা তিনটি বিভাগের হাজার হাজার শিক্ষার্থী অফলাইন মোডে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং যথাযথ মূল্যায়ন প্রক্রিয়া শেষে এখন চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অনলাইনে মার্কশি দেখতে পাবেন (West Bengal HS Results)
অনলাইনে মার্কশিট দেখার জন্য ছাত্রছাত্রীদের তাঁদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন তথ্য দিতে হবে। ডিজিটাল স্কোরকার্ডে বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, বিভাগ এবং পাস বা ফেলের স্ট্যাটাস স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সংসদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তাঁরা ডাউনলোড করা মার্কশিটের সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নেন। গত বছরের মতোই মে মাসে ফলাফল প্রকাশের ধারা বজায় রাখল সংসদ। ফলাফল পরবর্তী স্ক্রুটিনি, রিভিউ বা কম্পার্টমেন্টাল পরীক্ষার আপডেট পেতে ছাত্রছাত্রীদের নিয়মিত সংসদের অফিসিয়াল পোর্টালে নজর রাখতে বলা হয়েছে।

এই বছর পরীক্ষা দেয় ? (West Bengal HS Results)
এই বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়। আবার পুরনো বার্ষিক পদ্ধতিতেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। সবমিলিয়ে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। নতুন পদ্ধতিতে হয় পরীক্ষা হয় এবছরে। এই বছর প্রথম সেমিস্টার মেনে পরীক্ষা হয়েছিল। আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল।
প্রথম দশে স্থান কত জনের (West Bengal HS Results)
আজ প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১১টা থেকে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে। ফল জানতে লগইন করতে হবে wb12.abplive.com-এ। আজই মিলবে মার্কশিট ও সার্টিফিকেট। পাশের হার ৯১.২৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। যা শতাংশের হিসেবে ৯৪.১৯। দ্বিতীয় স্থানে হাওড়া। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। প্রথম দশে স্থান পেয়েছে ৬৪ জন।

আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?
প্রথম কে? (West Bengal HS Results)
উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল, নম্বর পেয়েছে ৪৯৬। আদৃত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় জিষ্ণু কুণ্ডু, নম্বর পেয়েছে ৪৯৫। জিষ্ণু পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র।
প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর
পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় হাওড়া। পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিকের তরফে। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী। পাশের হার ৯১.২৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। যা শতাংশের হিসেবে ৯৪.১৯। দ্বিতীয় স্থানে হাওড়া। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। প্রথম দশে স্থান পেয়েছে ৬৪ জন। ৮ জন ছাত্রী ৫৬ জন ছাত্র।
পরীক্ষা দিয়েছে মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়া। প্রথম তিনে শুধুই রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রথম স্থানে আদৃত পাল। NARENDRAPUR RAMAKRISHNA MISSIONVIDYALAYA ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬।
১০ জনের মেধাতালিকা
সেমেস্টার পদ্ধতিতে ২০২৬ থেকেই প্রথম শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। প্রথম পর্বের ফলপ্রকাশের দিনই সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্রই পেয়েছিল ৯৮.৯৭ শতাংশ নম্বর। ১৫ টি ভাষা এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর ছাত্রের চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। ৬৬ হাজার ৪৮৬জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়া। পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ-এর (পিপিআর) আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ মে রাত ১২টার পর থেকে। যে সকল পড়ুয়ারা এই ফলাফলে খুশি নয়, ফের পরীক্ষায় বসতে চায় তাদের স্কুলের কাছে এই ফলাফল জমা দিয়ে দিতে হবে। পুনরায় পরীক্ষায় বসার জন্য শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবে।



