Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাষা বুঝতে না পারার কারণে অনেক সময়েই আমরা সমস্যায় (Whatsapp New Feature) পড়ি। বিশেষ করে চ্যাটিং অ্যাপে, যখন কেউ অন্য ভাষায় বার্তা পাঠায়। ইংরেজি, হিন্দি কিংবা অন্য কোনও অচেনা ভাষায় মেসেজ এলে তা বোঝার জন্য এতদিন অনেকেই গুগ্ল ট্রানস্লেটের দ্বারস্থ হতেন। তবে সেই দিন শেষ। এবার থেকে হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে সরাসরি মেসেজ অনুবাদের সুবিধা।
মেটা আনল ‘ট্রানস্লেট’ ফিচার (Whatsapp New Feature)
মেটা সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে, তারা হোয়াটসঅ্যাপে আনুষ্ঠানিকভাবে (Whatsapp New Feature) ‘ট্রানস্লেট’ ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে আপনি যে কোনও ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে আসা মেসেজ অনুবাদ করে নিতে পারবেন নিজের পছন্দের ভাষায়। বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসে এই ফিচারটি ৬টি ভাষায় উপলব্ধ, এবং আইওএস-এ ১৯টি ভাষা সমর্থিত।
কীভাবে কাজ করে এই ফিচার? (Whatsapp New Feature)
অনুবাদ করতে হলে ব্যবহারকারীকে শুধু সংশ্লিষ্ট মেসেজটির ওপর (Whatsapp New Feature) লং-প্রেস করতে হবে। সঙ্গে সঙ্গে সেখানে ‘ট্রানস্লেট’ নামে একটি অপশন দেখতে পাওয়া যাবে। সেটি ট্যাপ করলেই, পছন্দের ভাষা বেছে নিয়ে মেসেজ অনুবাদ করে পড়ে নেওয়া যাবে খুব সহজে। চাইলে সেই ভাষাটি একবার ডাউনলোড করে পরে অফলাইনেও ব্যবহার করা যাবে।
ব্যবহারকারীদের সুবিধা কী? (Whatsapp New Feature)
এই ফিচারটি বিশেষ উপকারে আসবে তাঁদের, যাঁরা নিয়মিতভাবে ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন-যেমন তথ্যপ্রযুক্তি কর্মী, আন্তর্জাতিক ক্লায়েন্ট হ্যান্ডলিং-এর সঙ্গে যুক্ত পেশাজীবী বা পড়ুয়া। এখন আর অনুবাদের জন্য আলাদা করে কোনও অ্যাপ বা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবে না। সবকিছু করা যাবে চ্যাটবক্সেই, নিরাপদভাবে।
আরও পড়ুন: Kolkata Metro Rail: কলকাতা মেট্রোতে ফের ঝাঁপ, প্রায় এক ঘণ্টা থমকে মেট্রো চলাচল!
কবে থেকে ব্যবহার করা যাবে?
ফিচারটি ধাপে ধাপে সকলের ফোনে পৌঁছে যাবে। মেটা জানিয়েছে, কিছু দিনের মধ্যেই সব অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ফিচারটি চালু হবে। তবে তার আগে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করে নিতে হবে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে।


