Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা (SIR)। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল পুরনো তালিকা হালনাগাদ করা এবং যাঁদের নাম নেই, তাঁদের অন্তর্ভুক্ত করা। কিন্তু এই প্রক্রিয়ায় অনেকের মনে প্রশ্ন- কাদের নতুন করে নথি জমা দিতে হবে, কাদের লাগবে না, আবার কাদের নাম তুলতেই হবে?
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকা এই বিশেষ সংশোধনের মূল ভিত্তি হবে। কারণ, পশ্চিমবঙ্গে শেষবার SIR প্রক্রিয়া হয়েছিল ২০০২ সালে। সেই কারণেই এবার কমিশন সেই বছরের তালিকাকেই রেফারেন্স হিসেবে গ্রহণ করেছে।
যাঁদের কোনও নথি লাগবে না (SIR)
২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের এবার কোনও নতুন নথি (SIR) জমা দিতে হবে না। এমনকি যদি কারও নিজের নাম না থেকে মা-বাবার নাম ২০০২ সালের তালিকায় থাকে, তাহলেও আলাদা করে কোনও প্রমাণপত্র দিতে হবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে “ম্যাচিং প্রক্রিয়া” সম্পূর্ণ করতে হবে। ভোটাররা এই কাজ নিজেরাই অনলাইনে করতে পারবেন। এর ফলে পুরনো ভোটাররা নিশ্চিন্ত থাকতে পারে- তাঁদের নাম স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে।

যাঁদের নতুন করে নাম তুলতে হবে (SIR)
যাঁদের নিজের বা মা-বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় (SIR) নেই, তাঁদের নতুন করে নাম অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে নাগরিকত্ব ও বসবাস প্রমাণের জন্য কিছু নির্দিষ্ট নথি জমা দিতে হবে।
কোন কোন নথি দেওয়া যাবে
কমিশনের নির্দেশ অনুযায়ী, ১১টি স্বীকৃত নথির যে কোনও একটি দিলেই নাম তোলা সম্ভব হবে। এগুলির মধ্যে রয়েছে-
- কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরিজনিত পরিচয়পত্র বা পেনশন সংক্রান্ত প্রমাণ,
- ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া নথি,
- জন্ম সনদ, পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চতর শিক্ষার সার্টিফিকেট,
- রাজ্য সরকারের কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র,
- বন অধিকার (Forest Right) সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র,
- নাগরিক রেজিস্ট্রার বা স্থানীয় প্রশাসনের পারিবারিক রেজিস্টার,
- জমি বা বাড়ির দলিল ইত্যাদি।
আরও পড়ুন: Cyclone Mantha Update: তীব্র ঘূর্ণিঝড় ‘মান্থা! অন্ধ্রের ঝড়ে কি কাঁপবে উত্তরবঙ্গও?
আধার কার্ডের ভূমিকা
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। তবে শুধু আধার কার্ড দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। তাই আধারের সঙ্গে উপরোক্ত ১১টি নথির মধ্যে অন্তত একটি দিতে হবে।


