Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রখ্যাত গলফার টাইগার উডস এক সড়ক দুর্ঘটনার পর গ্রেফতার হয়ে কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন(Woods Arrest)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেনসিয়েক জানান, উডস তার ল্যান্ড রোভার গাড়ি নিয়ে একটি আবাসিক এলাকায় হাই স্পিডে গাড়ি চালাচ্ছিলেন এবং একটি ট্রাককে ওভারটেক করার সময় গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
মাদক খেয়ে গাড়ি চালান উডস! (Woods Arrest)
দুর্ঘটনার পর উডসের মধ্যে “অসামঞ্জস্যপূর্ণ আচরণ” বা অস্বাভাবিক লক্ষণ দেখা যায় বলে দাবি পুলিশের। যদিও ব্রেথালাইজার পরীক্ষায় অ্যালকোহলের প্রমাণ মেলেনি, তবুও কর্তৃপক্ষের ধারণা তিনি কোনও ওষুধ বা মাদক গ্রহণ করেছিলেন। উডস ইউরিন টেস্টে রাজি না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার আইন অনুযায়ী, জামিন পাওয়ার আগে তাকে অন্তত আট ঘণ্টা হেফাজতে থাকতে হয়।
উডস গুরুতর আহত হননি
ঘটনায় উডস গুরুতর আহত হননি এবং তিনি নিজেই গাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশ জানায়, তিনি সহযোগিতা করেছেন, তবে নিজেকে দোষী প্রমাণ করতে পারেন এমন কিছু বলতে চাননি।
দ্বিতীয়বার গ্রেফতার উডস (Woods Arrest)
এটি উডসের দ্বিতীয় DUI-সংক্রান্ত গ্রেফতার, যেখানে অ্যালকোহল জড়িত ছিল না। ২০১৭ সালে তাঁকে ঘুমন্ত অবস্থায় গাড়ির ভেতর পাওয়া গিয়েছিল এবং পরে জানান ভুল ওষুধের মিশ্রণ নেওয়ার কারণে এমন হয়েছিল।
একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ উডসের (Woods Arrest)
৯ এপ্রিল থেকে শুরু হতে চলা মাস্টার্স টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে ভাবছিলেন উডস। পাশাপাশি ২০২৭ সালের রাইডার কাপের অধিনায়কত্ব নিয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তার। ৫০ বছর বয়সী উডস সাম্প্রতিক বছরগুলোতে একাধিক চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। ২০২১ সালের ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। তবুও তিনি ২০১৯ সালে মাস্টার্স জিতে প্রত্যাবর্তনের নজির গড়েছিলেন।



