Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের ভোরে গলা জড়ানো মাফলারই (Workplace Tragedy) যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তা কেউ কল্পনাও করেননি। দক্ষিণবঙ্গে পারদ নামায় এখনও সকালবেলা ঠান্ডার দাপট স্পষ্ট। রোজকার মতোই ঠান্ডা এড়াতে মাফলার জড়িয়ে কাজে বেরিয়েছিলেন সিরাজুল মণ্ডল। কিন্তু সেই মাফলারই তাঁর জীবনের শেষ কারণ হয়ে দাঁড়াল।
মেশিনের দিকে ঝুঁকতেই আচমকা বিপত্তি (Workplace Tragedy)
পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগড় এলাকার সিদ্দেপাড়ায় একটি ঘানি (Workplace Tragedy) কলে সরষে পেষাইয়ের কাজ করতেন সিরাজুল। প্রতিদিনের মতোই ভোরে কাজে যোগ দেন তিনি। কাজের ফাঁকে মেশিনের দিকে ঝুঁকতেই আচমকা বিপত্তি। গলায় জড়ানো মাফলারটি ঘানি কলের ঘূর্ণায়মান অংশে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারান তিনি। মেশিনের টানে তাঁর গলা ঢুকে পড়ে যন্ত্রের ভেতর। চোখের নিমেষে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
গুরুতর জখম (Workplace Tragedy)
সহকর্মীরা ছুটে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। মেশিন বন্ধ করা হলেও ততক্ষণে সব শেষ। গুরুতর জখম অবস্থায় সিরাজুল নিথর হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে নিরাপত্তার ফাঁক থেকে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Grammy Controversy: গ্র্যামির মঞ্চে দলাই লামার সাফল্য, পুরস্কারের পরেই ক্ষুব্ধ বেজিং
স্থানীয় ও সহকর্মীরা জানিয়েছেন, সিরাজুল ছিলেন অভিজ্ঞ ও সচেতন শ্রমিক। দীর্ঘদিন ধরেই ওই কলে কাজ করতেন। তাই এই দুর্ঘটনা আরও বেশি করে নাড়া দিয়েছে সকলকে। তাঁদের বক্তব্য, শীতের সময় গরম কাপড় পরে কাজ করতে হলেও মেশিনঘেঁষা জায়গায় বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি।


