Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহিলা ক্রিকেটের মঞ্চে ফের নিজেদের (WPL 2026 Winner) আধিপত্য প্রমাণ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয়বারের জন্য ওমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ল আরসিবি। ফাইনালে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি নিজেদের দখলে নেয় বেঙ্গালুরু শিবির। এই স্মরণীয় জয়ের কেন্দ্রে ছিলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা, যাঁর ব্যাটে ভর করেই স্বপ্নপূরণ হল দলের।
কিছুটা চাপের মধ্যেই শুরু (WPL 2026 Winner)
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা কিছুটা চাপের মধ্যেই হয়েছিল (WPL 2026 Winner) আরসিবির। দিল্লির বোলাররা প্রথম দিকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও খুব দ্রুত ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন স্মৃতি মান্ধানা ও জর্জিয়া ভোল। দু’জনের ব্যাটিংয়ে আগ্রাসন আর ধৈর্যের নিখুঁত মিশ্রণ দেখা যায়। স্মৃতি মাত্র ২৩ বলেই অর্ধশতরান পূর্ণ করে ম্যাচের সুর বেঁধে দেন। অন্যদিকে জর্জিয়া ভোল ধীরে খেললেও রান তোলার গতি এক মুহূর্তের জন্যও থামাননি।

আত্মবিশ্বাসে চিড় ধরেনি (WPL 2026 Winner)
এই দুই ব্যাটারের জুটি কার্যত ম্যাচটিকে একপেশে করে তোলে। চোখের পলকে স্কোরবোর্ডে জমা পড়ে বড় রান। জর্জিয়া ভোল করেন ৭৯ রান, আর স্মৃতি মান্ধানা খেলেন বিধ্বংসী ৮৭ রানের ইনিংস। তাঁদের জুটিই দিল্লির বোলিং আক্রমণকে ভেঙে দেয়। যদিও দু’জন আউট হওয়ার পর ম্যাচে সামান্য উত্তেজনা ফেরে, তবু আরসিবির আত্মবিশ্বাসে চিড় ধরেনি।

জয় নিশ্চিত করে বেঙ্গালুরু
শেষদিকে চাপ বাড়লেও রাধা যাদবের দুটি গুরুত্বপূর্ণ বাউন্ডারি কার্যত দিল্লির সব আশা শেষ করে দেয়। নির্ভুল পরিকল্পনা ও ঠান্ডা মাথার ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। এই ট্রফি জয়ের মাধ্যমে শুধু আরেকটি শিরোপাই নয়, বরং ধারাবাহিক সাফল্যের বার্তাও দিল আরসিবি ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন: Horoscope Today: লক্ষ্মীর কৃপায় কার ভাগ্য খুলছে, কার সতর্ক থাকা জরুরি?
২০২৪ সালের পর ফের ওমেন্স প্রিমিয়ার লিগ জিতে প্রমাণ হল, মহিলা ক্রিকেটে আরসিবি এখন এক শক্তিশালী নাম। পুরুষদের আইপিএল ও মহিলা দলের এই সাফল্য মিলিয়ে বেঙ্গালুরু শিবির যে স্বপ্নের ছন্দে রয়েছে, তা বলাই বাহুল্য।
দিল্লি ক্যাপিটালসের পারফর্মেন্স
পরপর চারবার উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেও ট্রফি পেল না দিল্লি ক্যাপিটালস। ভদোদরায় বৃহস্পতিবার অনুষ্ঠিত উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে ৬ উইকেটে জয় তুলে নিয়ে নিজেদের টানা দ্বিতীয় বার খেতাব নিশ্চিত করল স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতির কাছে এও যেন এক রূপকথা। দিল্লির হয়ে জেমিমা রড্রিগেজের অধিনায়কচিত ইনিংসে ভর করে ২০ ওভারের শেষে ২০৩ রান করে মাত্র ৪ উইকেটের বিনিময়। যার মধ্যে রয়েছে রড্রিগেজের ৩৭ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস। শেষদিকে চিনেল হেনরি মাত্র ১৫ বলে ৩৫ রান করে স্কোর বোর্ডে বড় রানের টার্গেট সেট করে দেন।
রান তাড়া করতে নেমে গ্রেস হ্যারিসকে বোল্ড করেন চিনেল হেনরি। মান্ধানা অরেঞ্জ ক্যাপের দৌড়ে পিছনে ফেলে দেন হরমনপ্রীত কৌরকেও। তবে স্মৃতি ও জর্জিয়া ভলের উইকেট পড়ার পর খেলার গতি কিছুটা শ্লথ হয়। সেই সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় ম্যাচকে গিরে। শেষ ওভারে দরকার ছিল ৬ বলে ১০ রান।ক্রিজে ছিলেন রাধা যাদব ও নাদিন ডি ক্লার্ক। টানা দুটি চার মেরে ম্যাচ শেষ করে দেন রাধা যাদব। ম্যাচ শেষে তাঁর এই ক্যামিও ইনিংস মন জিতে নিয়েছে সমর্থকদের।


