Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের পর WTC পয়েন্ট টেবলে এল বেশ কিছু পরিবর্তন। অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ১০০ শতাংশ (WTC)।
জয়ের শতকরা হারে বড় পরিবর্তন (WTC)
শনিবার ট্র্যাভিস হেডের দাপটে ২০৫ রানের লক্ষ্য সহজেই তুলে নেয় অজি শিবির। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে হেড করেন ৮৩ বলে ১২৩ রান। তারা ২৮.২ ওভারে জয় তুলে নিতে সক্ষম হয়, হাতে তখনও আট উইকেট বাকি। পারথে আয়োজিত ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের এই ম্যাচে উসমান খোয়াজার বদলে হেড ইনিংস ওপেন করতে এসে ঝোড়ো ব্যাটিং করে ৬৯ বলে নিজের শতরান পূর্ণ করেন। শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। অস্ট্রেলিয়ার এই প্রভাব ফেলেছে WTC -র পয়েন্ট টেবিলেও (WTC)।
বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিপক্ষে এই জয় অজি শিবিরকে শুধু সিরিজে এগিয়ে দিয়েছে তাই নয় তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ তালিকায় সব ম্যাচ জয়ের রেকর্ডও ধরে রাখতে সাহায্য করেছে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে যার মধ্যে তারা ছাড়তে ম্যাচেই জয় লাভ করেছে। মিচেল স্টার্কদের জয়ের শতকরা হার ১০০।

অন্যদিকে ইংল্যান্ড দল এখনও ৬টি টেস্টের মধ্যে তিনটে ম্যাচে হেরেছে এবং যার ফলে তাদের শতকরা জয়ের হার নেমেছে ৩৬.১১। তাদের জয়ের শতকরা হার কমলেও তাদের অবস্থান একই রয়েছে। আগেও তারা ষষ্ঠ স্থানে ছিল এখনও তারা সেই স্থানেই রয়েছে। এই টেস্টের পর কোনও দলের অবস্থানেই কোনও পরিবর্বর্তন হয়নি।
আরও পড়ুন: Ind vs SA: প্রথম দিনের শেষে কুলদীপের জোরে লড়াইয়ে থাকল ভারত
WTC ২০২৫-২৭ পয়েন্ট তালিকা
অস্ট্রেলিয়া – ৪ ম্যাচ খেলে চার ম্যাচেই জয়। পয়েন্ট ৪৮, জয়ের শতকরা হার ১০০
দক্ষিণ আফ্রিকা -৩ ম্যাচ খেলে ২টিতে জয়, ১টিতে হার। পয়েন্ট ২৪, জয়ের শতকরা হার ৬৬.৬৭
শ্রীলঙ্কা – ২ ম্যাচ খেলে ১টিতে জয়। একটিতে ড্র, পয়েন্ট ১৬। জয়ের শতকরা হার ৬৬.৬৭
ভারত – ৮ ম্যাচ খেলে চারটিতে জয়। তিনটি হার, একটি ড্র। পয়েন্ট ৫২, জয়ের শতকরা হার ৫৪.১৭
পাকিস্তান – ২ ম্যাচ খেলে একটি জয়, একটি হার। পয়েন্ট ১২, জয়ের শতকরা হার ৫০.০০
ইংল্যান্ড – ৬ ম্যাচ খেলে ২টিতে দয়, তিনটিতে হার। একটি ড্র, পয়েন্ট ২৬। জয়ের শতকরা হার ৩৬.১১
বাংলাদেশ – ২ ম্যাচ খেলে কোনও জয় নেই। একটিতে হার, একটি ড্র। পয়েন্ট ৪, জয়ের শতকরা হার ১৬.৬৭
ওয়েস্ট ইন্ডিজ – ৫ ম্যাচ খেলে একটিও জয় নেই। পাঁচটিতেই হার, পয়েন্ট ০, জয়ের শতকরা হার ০.০০
নিউ জিল্যান্ড – এখনও কোনও টেস্ট খেলেনি (WTC)


