Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারতীয় দল। প্রত্যাশিত জয় পেল ভারতীয় দল। গড়লো একাধিক রেকর্ডও। তবে এই জয়ের পরেও পয়েন্ট টেবিলে ভারতের স্থানের কোনও পরিবর্তন হলো না (WTC Point Table)।
WTC পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান (WTC Point Table)
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সামনেও নিজেদের দাপট বজায় রাখলো গম্ভীর শিবির। ইংল্যান্ড সফরে গিলের নেতৃত্ব নিয়ে সবার মুখেই ছিল তার প্রশংসা তবে অধিনায়ক হিসেবে এটাই তার প্রথম সিরিজ জয়। প্রথম ম্যাচেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল ভারতীয়রা। তবে দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানরা কিছুটা লড়াই চালালেও শেষরক্ষা করতে পারেননি। পচন দিন পর্যন্ত খেলা গড়ালেও ভারত সহজেই জয় ছিনিয়ে নেয়। ভারতের এই দাপুটে জয়ের পরে WTC-এর পয়েন্ট টেবিলে কোথায় রইল শুভমন গিলরা (WTC Point Table)?
এই ম্যাচেও ভারতের জয় যেন ছিল শুধু সময়ের অপেক্ষার। তবে ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ এবং জন ক্যাম্পবেলের লড়াই কিছুটা হলেও প্রাণ দিতে পারে এই ম্যাচকে। যার সৌজন্যে খেলা পৌঁছায় পচন দিন পর্যন্ত। যদিও তাতে ভারতকে কোনওরকম বিপাকে পড়তে হয়নি। ভারত নিজেদের দাপটের সাথেই এই ম্যাচ নিজেদের নাম করে নিতে পারে। চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত খেলেছে ৭টি ম্যাচ।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ জয়ের পরে ৫২ পয়েন্ট পৌঁছেছে ভারত। এই মুহূর্তে ভারতের পয়েন্ট কলেক্টেড পার্সেন্টেজ ৬১.৯০। তবে এই সিরিজ জেতার পরেও পয়েন্ট টেবিলে কোনও পরিবর্তন হয়নি। সিরিজ শুরুর আগেও ভারত ছিল তৃতীয় স্থানে। সিরিজ জেতার পরেও সেই জায়গায়ই রয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: Pakistan: ২২ গজে শোকের ছায়া, প্রয়াত প্রবীণতম ক্রিকেটার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। যারা ২০২৫-২০২৭ চক্রে ৩টি ম্যাচ জিতে ১০০ শতাংশ পিসিটি ধরে রেখেছে। শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পিসিটি ৬৬.৬৭%। এখন ভারতের পাখির চোখ দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। সেই সিরিজে জয় তুলে নিয়ে র্যাঙ্কিংয়ে এগোনোই এখন ভারতের প্রধান লক্ষ্য। ভারতের নিচে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের পিসিটি যথাক্রমে ৪৩.৩৩%, ১৬.৬৭% ও ০.০০% (WTC Point Table)।


