Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে বুমরার স্পেলই ভারতের জয় এনে দিয়েছেন। ম্যাচ শেষে তাকেই জয়ের কৃতিত্ব দিয়েছেন সঞ্জু (Yuzvendra Chahal)।
‘কোহিনুরের থেকেও দামি বুমরা’ মত চাহালের (Yuzvendra Chahal)
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার পর চারদিকে যার বোলিং স্পেল নিয়ে কথা হচ্ছে তিনি আর কেউ নন ভারতের বোলিংয়ের অন্যতম ভরসা বুমরা। দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে ইংল্যান্ড এবং ভারতের দুই ইনিংস মিলিয়ে ওঠে প্রায় ৫০০ রান। আর সেই ম্যাচেই বুমরা ডেথ ওভারে খরচ করলেন মাত্র ১৪ রান। সঞ্জুর ৮৯ রানের ইনিংস, অক্ষর প্যাটেলের অনবদ্য দুটি ক্যাচ এর পাশাপাশি বুমরার স্পেল বিশ্ব বন্দিত। সঞ্জু ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে স্পষ্ট বলেই দিলেন, ‘বুমরার মতো বোলার লাখে একটা হয়।’ তেমনই বুমরাকে ‘কোহিনুরের থাকে দামি’ বললেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
সেমিফাইনালের চার ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এই ডেথ ওভার স্পেশালিস্ট। একটা সময় ভয় ধরিয়ে দিয়েছিলেন জেকব বেথেল। দলের কঠিন সময়ে ঠান্ডা মাথায় ১০৫ রানের ইনিংস খেলেন। তখন ভারতের হাত থেকে খেলা প্রায় বেরিয়ে যাচ্ছে। এমন সময়ে নিজের তৃতীয় ওভারে এসে বুমরা দিলেন ৮ রান এবং ১৮ তম ওভারে স্পেলে এলেন। তখন ইংল্যান্ডের তখন দরকার ১৮ বলে ৪৫। এই রান এখন সীমিত ওভারের ফরম্যাটে এমন কোনও ব্যাপার না। কিন্তু বুমরা এনেখন বিশ্বে এসারদের মধ্যে সেটারই পরীক্ষা দিলেন আবার। খরচ করলেন ৬ রান। সেই ওভারেই লেখা হয়ে গেল ম্যাচের ভাগ্য।

ম্যাচের পর চাহাল বলেন, ‘এমনি এমনি তো বুমরাকে জাতীয় সম্পদ বলা হয় না। ওর পা ধুয়ে জল খাওয়া উচিত।’ চাপের মুখে যেভাবে মাথা ঠান্ডা রেখে বল করেছেন বুমরা তারই প্রশংসা করেন ভারতের এই লেগস্পিনার। বলেন, ‘ও না থাকলে ফাইনালে উঠত না ভারত।’

আরও পড়ুন: Mamata Banerjees Dharna: ধর্নামঞ্চে গায়ক সুমন, কবি জয়কে দেখে আবেগতাড়িত মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি আরও বলেন, ‘অমন একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ও কিন্তু এতটুকু নার্ভাস ছিল না। তাই দলের সবাই তার উপর ভরসা করে। আমাদের একটা বুমরা আছে, কোহিনুর চাই না।’ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুমরা। তবে ফাইনালে বরুণ চক্রবর্তীর এই খারাপ পারফরম্যান্স কিন্তু ভারতের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বুমরাহীন ভারতীয় বোলিং লাইন-আপ এখন যেন দুঃস্বপ্নের মতো (Yuzvendra Chahal)।


