Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের শেষ প্রান্তে ফের বড়সড় দুর্ঘটনায় (Train Accident In Tunnel) আতঙ্ক। উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিষ্ণুগড়–পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কেঁপে ওঠে গোটা এলাকা।
মালবাহী ট্রেনের সজোরে ধাক্কা (Train Accident In Tunnel)
জলবিদ্যুৎ প্রকল্পের কাজে নিযুক্ত শ্রমিক ও আধিকারিকদের (Train Accident In Tunnel) বহনকারী একটি লোকো ট্রেনের সঙ্গে সরঞ্জামবোঝাই একটি মালবাহী ট্রেনের সজোরে ধাক্কা লাগে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, লোকো ট্রেনটিতে মোট ১০৯ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের অভিঘাতে একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়।
টানেলের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে (Train Accident In Tunnel)
সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই টানেলের ভিতরে (Train Accident In Tunnel) আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ও আতঙ্কিত যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। প্রকল্প কর্মী ও স্থানীয় প্রশাসনের দল দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে।আহত ৬০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জেলা শাসক গৌরব কুমার জানিয়েছেন, গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য গোপেশ্বর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রকল্পের কাজ সাময়িকভাবে ব্যাহত হতে পারে
বিষ্ণুগড়–পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ এই দীর্ঘ টানেল। অলকানন্দা নদীর উপর নির্মীয়মাণ এই প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা ৪৪৪ মেগাওয়াট। চারটি টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই দুর্ঘটনার ফলে প্রকল্পের কাজ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: 12 Grapes Ritual: গুনে গুনে খান বারোটি আঙুর, ভাগ্য বদল হবেই, মনের ইচ্ছা হবে পূরণ
টানেলের ভিতরে কীভাবে দুটি ট্রেন একই লাইনে এসে পড়ল, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।


