Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নভেম্বর মাসের শুরুতেই আকাশপটে (6 November Horoscope) বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। গ্রহদের রাজা সূর্য এবার নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। কার্তিক পূর্ণিমার পর, ৬ নভেম্বর দুপুর ২টা ৫৯ মিনিটে সূর্য স্বাতী নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি গুরু অর্থাৎ বৃহস্পতি। ফলে সূর্যের এই গোচর শুধু জ্যোতিষজগতেই নয়, রাশি অনুসারে জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
নতুন সঞ্চালন (6 November Horoscope)
জ্যোতিষ মতে, সূর্যের প্রতিটি গতি পরিবর্তন মানে বিশ্বজগতের (6 November Horoscope) শক্তিক্ষেত্রে এক নতুন সঞ্চালন। আবহাওয়া, সমাজ, রাষ্ট্রনীতি থেকে শুরু করে প্রতিটি রাশির উপরই তার কমবেশি প্রভাব পড়ে। সূর্যের এই বিশেষ পরিবর্তন তুলা ও বৃশ্চিক রাশির সংযোগস্থলে ঘটছে, কারণ বিশাখা নক্ষত্রের প্রভাব এই দুই রাশির সঙ্গে যুক্ত। যেহেতু এটি গুরুর নক্ষত্র, তাই ধর্ম, শিক্ষা, জ্ঞান এবং নেতৃত্বগুণে যুক্ত রাশিগুলির জন্য এই সময় বিশেষ শুভ ফল বয়ে আনতে পারে। বিশাখা নক্ষত্রে সূর্যের প্রবেশে বিশেষভাবে তিনটি রাশি লাভবান হবে-মেষ, সিংহ এবং বৃশ্চিক।
মেষ রাশি (6 November Horoscope)
সূর্যের এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতকদের জীবনে (6 November Horoscope) নতুন দিগন্ত খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে নতুন সাফল্যের সম্ভাবনা তৈরি হবে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় ছিলেন, তাঁদের জন্য এটি অগ্রগতির সময়। ব্যবসায়ে নতুন উদ্যোগ বা চুক্তি সম্পাদিত হতে পারে। আটকে থাকা কাজগুলিও এই সময় পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। একই সঙ্গে দায়িত্ববোধ বাড়বে, ফলে অনেকেই পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন।
আরও পড়ুন: Zohran Mamdani: কখনই মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না জোহরান মমদানি, কিন্তু কেন?
সিংহ রাশি
সূর্যের নক্ষত্র পরিবর্তনে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়বে সিংহ রাশির উপর, কারণ সূর্যই এই রাশির অধিপতি। ফলে সূর্যের নিজ নক্ষত্রে প্রবেশ মানেই সিংহ রাশির জাতকদের জন্য এক শুভ অধ্যায়। দীর্ঘদিনের বাধা দূর হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং জীবনের নানা জটিল সমস্যার সমাধান মিলবে ধীরে ধীরে। নতুন কাজ শুরু করার জন্যও এই সময় উপযুক্ত। আর্থিক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা প্রবল।
বৃশ্চিক রাশি
সূর্যের এই গোচর বৃশ্চিক রাশির জাতকদের জন্যও শুভ সংকেত বয়ে আনছে। যারা অনেকদিন ধরে কর্মসংস্থানের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য এটি সফলতার সময় হতে পারে। ঋণ বা আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তিও কমে গিয়ে মানসিক শান্তি ফিরে আসবে।


