Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের। আইনি রক্ষাকবচের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। গত সপ্তাহে সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ শর্তসাপেক্ষে সুমিতের রক্ষাকবচ মঞ্জুর করেছিল। শুক্রবার আবারও সেই মামলা উঠলে প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ সুমিতের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ আগস্ট। ততদিন পর্যন্ত সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবারের মধ্যে আদালতে তদন্ত এবং জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে এসেছে, তা আদালতকে জানাবে তদন্তকারী সংস্থা।
শালবনীতে জমি দুর্নীতির অভিযোগ (Supreme Court)
রাজ্যে পালা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন (Supreme Court) আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে শালবনীতে জমি দুর্নীতির অভিযোগে মেদিনীপুরের থানায় অভিযোগ দায়ের হয়। সুমিতকে নোটিসও পাঠায় পুলিশ। কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় তাঁর খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। তাঁর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও যায় পুলিশ।
গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আবেদন (Supreme Court)
গ্রেফতারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের (Supreme Court) আবেদন করেন সুমিত রায়। গত সোমবার জমি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে চাকরি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করেন বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় আগাম জামিন মঞ্জুর করতে গিয়ে নির্দেশ দিয়েছিলেন, সুমিতকে আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার অফিসারের কাছে হাজিরা দিতে হবে। তদন্তের স্বার্থে আবারও যদি তদন্তকারী আধিকারিকরা তাঁকে ডেকে পাঠান, তখনও তাঁকে হাজিরা দিতে হবে।
সুমিতের আশঙ্কা ছিল হাজিরা দিতে গেলে জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন সুমিত। জরুরী ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানান তিনি। গত বৃহস্পতিবার সুমিতের আবেদনের সেই মামলাতেই সুপ্রিম কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয়।
শুক্রবার মামলার শুনানিতে সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতকে জানান, তার মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করছেন। গত ৮ দিনে সুমিত রায়কে ৬ বার ডাকা হয়েছে। প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন।
রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি
তারপরই প্রধান বিচারপতির বেঞ্চ আগামী ১৯ আগস্ট আগামী শুনানি পর্যন্ত সুমিতের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করে। এদিন শুনানিতে তদন্তের অগ্ৰগতি নিয়েও জানতে চান প্রধান বিচারপতি। তদন্ত এবং জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে এসেছে তা আদালতকে জানানোর জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এবং তার ভিত্তিতেই আগামী ১৯ আগস্ট পরবর্তী শুনানি দিন পর্যন্ত সুমিত রায়ের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করার নির্দেশ দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।


