Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjees Mysterious Death) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। বাড়ির কাছেই দলের কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
সক্রিয় রাজনীতিবিদ (Asish Banerjees Mysterious Death)
আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রামপুরহাটের রাজনীতিতে (Asish Banerjees Mysterious Death) সক্রিয় ছিলেন। তিনি পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং তৃণমূল সরকারের সময়ে বিধানসভার ডেপুটি স্পিকার ও মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি।
মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
তাঁর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া একটি নোট নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবন এবং ভাবমূর্তি নিয়ে বেশ কিছু কথা লিখেছেন বলে জানা গিয়েছে। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না বলেও ওই নোটে দাবি করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: BJP MLA Dilip Ghosh: অনেক দাগী লোক নেতা হয়ে গেছে, এমএলএ, এমপি হয়ে গেছে-দিলীপ ঘোষ
অন্যদিকে, তাঁর দায়িত্বে থাকা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ বা TRDA নিয়েও রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিজেপির পক্ষ থেকে অতীতে এই সংস্থার কাজকর্মে অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। বিশেষ করে বিভিন্ন নির্মাণ প্রকল্প ও অনুমোদনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আনা হয়েছিল। তবে এই অভিযোগগুলি রাজনৈতিক মহলের দাবি, যার সত্যতা তদন্তেই স্পষ্ট হবে।



