Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকালে নিজের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয় দেহ। আশিস বন্দ্যোপাধ্যায়কে (Asish Banerjee) কেউ ভয় দেখিয়েছিলেন বা ব্ল্যাকমেল করছিলেন কি না, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনার তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
ব্ল্যাকমেল-চক্রান্ত! (Asish Banerjee)
প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) ঝুলন্ত দেহ উদ্ধার। শোকের ছায়া রাজনৈতিক মহলে। খবর পেয়েই মৃত মন্ত্রীর পরিবারের লোকজনের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, একজন শিক্ষাবিদ ও সজ্জন মানুষ হিসেবে আশিসবাবুর দীর্ঘ সুনাম ছিল। তাঁর বিরুদ্ধে কোনও পুলিশি তদন্ত বা এফআইআর ছিল না। ময়নাতদন্ত যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য পুলিশ ও জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:Kunal Ghosh: “ভালো তৃণমূল হয়েও বাঁচা যায় না”- আশিসের মৃত্যুতে ঋত শিবিরকে কটাক্ষ কুণালের
AsishBanerjeeএই ঘটনায় ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলের আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় (Asish Banerjee) । সেই কারণেই দুর্নীতিগ্রস্তরা তাঁকে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে থাকতে পারে বলে তাঁর দাবি। পুলিশি তদন্তে প্রাক্তন মন্ত্রীর সুইসাইড নোট এবং মোবাইল ফোন খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:Abhishek Banerjee: প্রাক্তন বিধায়কের মৃত্যুতে বিজেপির অপপ্রচারকেই দায়ী করলেন অভিষেক!
উদ্ধার হওয়া সুইসাইড নোটে আশিস বন্দ্যোপাধ্যায় (Asish Banerjee) তাঁকে ‘ম্যালাইন’ বা বদনাম করার কথা উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অনিয়মের সঙ্গে নাম জড়ানোয় চরম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে, সুইসাইড নোট ও মোবাইল ফরেনসিক পরীক্ষার পরই তা স্পষ্ট হবে।


