Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত পরিচালক রাজা সেন (Raja Sen)। রবিবার, ভোরেই ৭০ বছর বয়সে হাসপাতালে ভর্তি করা হয় রাজা সেনকে। রবিবার দুপুরে নন্দনে নিয়ে আসা হয় তাঁকে। সেখানে প্রয়াত পরিচালককে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা ৷
গুরুতর সকালে দিন অসুস্থ অবস্থায় রাজা সেনকে (Raja Sen) ভর্তি করা হয় এসএসকেএমে। তিনি হৃদরোগে আক্রান্ত হন। তারপর হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় রাজা সেনকে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পরিচালক বার্ধক্যজনিত কারণে সমস্যায় ভুগছিলেন।
জাতীয় সম্মান (Raja Sen)
২০২৫ সালের নভেম্বরে ৭০ বছর পূর্ণ করেছিলেন রাজা সেন (Raja Sen)। তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলা সিনেমা ও টেলিভিশনে রয়েছে একাধিক উল্লেখযোগ্য কাজ। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘দামু’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। ছবিটি সেরা শিশুচলচ্চিত্রের সম্মানও অর্জন করে। মোট তিনবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন রাজা।

আরও পড়ুন: Breast Massage: ব্রেস্ট ম্যাসাজ মানেই যৌন সুখ নয়, কেন জরুরি এই ম্যাসাজ?
পরিচালিত উল্লেখযোগ্য ছবি
তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘আত্মীয় স্বজন’, ‘চক্রব্যূহ’, ‘দেবীপক্ষ’, ‘তিনমূর্তি’ এবং ‘দেশ’। ‘দেশ’ ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। জনপ্রিয় ধারাবাহিক ‘সুবর্ণলতা’ দিয়েও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’-এর মতো ধারাবাহিকও পরিচালনা করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।



