Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খানের মুম্বইয়ের বিলাসবহুল বাসস্থান ‘মন্নত’-এ সোমবার সন্ধ্যায় হঠাৎই চাঞ্চল্য। ১৭ আগস্ট রাত ৮টা নাগাদ বাংলোয় অবাঞ্ছিত অতিথি। বাগান এলাকার একটি শেডের নিচে দুটি সাপকে একে অপরের সাথে পেঁচিয়ে থাকতে দেখা যায়(SRK Mannat Snake)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পেশাদার সাপ উদ্ধারকারী ভিকি দুবে এবং বন দফতরের আধিকারিকরা।
বাদশার মন্নতে জোড়া সাপ! (SRK Mannat Snake)
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকি দুবে সঙ্গে সঙ্গেই বন দফতরের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কওয়াড় এবং থানের মুম্বাই রেঞ্জ অফিস কন্ট্রোলারকে বিষয়টি জানান। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় ৮ ফুট লম্বা একটি সাপকে অত্যন্ত সতর্কতার সাথে তিনি উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে জানা যায়, বিশালাকার এই সাপটি আসলে একটি ঢোরা বা ঢ্যামনা বা ইন্ডিয়ান র্যাট স্নেক (Indian Rat Snake)। বন কর্মকর্তারা জানান, এটি একটি বিষহীন প্রজাতির সাপ, যা মানুষের জন্য একেবারেই ক্ষতিকর নয়।
তবে উদ্ধারকাজ চলার সময়ই ঘটে অন্য বিপত্তি। বাংলোর নিরাপত্তা কর্মী ও উপস্থিত উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। দ্বিতীয় সাপটি অন্ধকারের সুযোগ নিয়ে বাগান এলাকার ভেতরেই কোথায় যেন উধাও হয়ে যায়।
দ্বিতীয় সাপটি আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় মন্নতের নিরাপত্তা কর্মী ও গৃহপরিচারকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। বিষাক্ত সাপের আশঙ্কায় রাতভর মন্নতের বিস্তৃত প্রাঙ্গণ জুড়ে তল্লাশি অভিযান চালায় উদ্ধারকারী দল ও বন কর্মকর্তা। কিন্তু গভীর রাত পর্যন্ত বহু খোঁজাখুঁজির পরেও সেই দ্বিতীয় সাপটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি(SRK Mannat Snake)।
আরও পড়ুন: Siwan Contro: ছাত্র বিক্ষোভে AK47! অপসারিত সিওয়ানের পুলিশ প্রধান
উদ্ধারকারী ভিকি দুবে সকলকে আশ্বস্ত করে বলেন যে, উদ্ধার হওয়া সাপটি সম্পূর্ণ নিরাপদ এবং অনর্থক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই(SRK Mannat Snake)। বন দফতরের সমস্ত নিয়ম ও প্রোটোকল মেনে, উদ্ধার করা ৮ ফুট লম্বা সাপটিকে পরবর্তীতে বনাঞ্চলে নিরাপদে প্রাকৃতিকভাবে মুক্ত করে দেওয়া হয়। আপাতত দ্বিতীয় সাপটির সন্ধানে সতর্ক রয়েছে মন্নতের নিরাপত্তা টিম।



