Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ শেহনাজ গিল (Shehnaaz Gill)। গান, অভিনয় এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রাণবন্ত উপস্থিতি নিয়ে প্রায়ই চর্চায় থাকেন অভিনেত্রী। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে বাঙালি দর্শকের নজর কেড়েছেন তিনি। বাংলা ভাষায় স্বচ্ছন্দ না হয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘আমার পরান যাহা চায়’ গেয়ে শোনালেন শেহনাজ।
নিজের মতো করে গান পরিবেশন (Shehnaaz Gill)
সম্প্রতি একটি পাঞ্জাবি ছবির প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী-গায়িকা (Shehnaaz Gill)। সেখানেই আচমকা রবীন্দ্রসংগীত গাইতে শুরু করেন তিনি। বাংলা তাঁর মাতৃভাষা নয়, এমনকী নিয়মিত বাংলা ভাষার চর্চাও নেই। ফলে রবীন্দ্রসংগীতের মতো সূক্ষ্ম উচ্চারণ ও গভীর আবেগের গান পরিবেশন করা তাঁর জন্য যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। কিন্তু সেই বাধাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে গানটি পরিবেশন করেন শেহনাজ।

আন্তরিক প্রচেষ্টার প্রশংসা
গান গাওয়ার সময় শব্দের উচ্চারণ ঠিক রাখার পাশাপাশি সুর ও আবেগ বজায় রাখারও চেষ্টা করতে দেখা যায় তাঁকে। তাঁর এই আন্তরিক প্রচেষ্টাই বিশেষভাবে প্রশংসা পেয়েছে। অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বাঙালি অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।


