Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদ্বীপ দাস: ভোট মিটলেও বাংলা ছাড়ছে না কেন্দ্রীয় বাহিনী (Central Force), উল্টে সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে আরও ৫০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যজুড়ে মোতায়েন থাকবে মোট ১০০ কোম্পানি বাহিনী।
বাংলায় আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী (Central Force)
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলায় আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী(Central Force) পাঠানো হচ্ছে। ফলে রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০০ কোম্পানিতে। নতুন করে যে বাহিনী আসছে তার মধ্যে রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) এবং সশস্ত্র সীমা বল (SSB)। নির্বাচনের পর পর্যায়ক্রমে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হলেও বাংলায় ৫০ কোম্পানি বাহিনী রেখে দেওয়া হয়েছিল। ভোট পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার জন্যই এই বাহিনী রাজ্যে থেকে যায়। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে অতিরিক্ত ৫০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : Amar Domkal: অভিযোগ করেই মিলবে এবার সমাধান! ডোমকলে চালু ‘আমার ডোমকল’
ভোটের পর কেন বাংলায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনী ?
নতুন বাহিনী রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত টহলদারি চালানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ দলগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করবে এই কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার পরিবেশ বজায় রাখাই হবে মূল লক্ষ্য।
আরও পড়ুন: TMCP Meeting: মেয়ো রোডে টিএমসিপি-র সভার অনুমতি নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ ঋতব্রত তৃণমূল
শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ
তবে ভোটের পর কেন হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হল তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কারণ সাধারণত নির্বাচনী পর্বের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের বিষয়টি সরাসরি যুক্ত থাকে। কিন্তু প্রশাসনিক সূত্রের দাবি এই সিদ্ধান্তের সঙ্গে নতুন কোনও নির্বাচনী পরিস্থিতির যোগ নেই। শুধুমাত্র রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। অর্থাৎ ভোট শেষ হলেও বাংলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আপাতত কমছে না। বরং আরও ৫০ কোম্পানি বাহিনী যোগ হওয়ায় রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হতে চলেছে। এখন নজর থাকবে কোন কোন জেলায় এবং কোন কোন স্পর্শকাতর এলাকায় এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।


