Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিজিৎ লুইস: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হওয়া একটি অভিযোগ মামলায় কৃষ্ণনগর আদালতে নতুন মোড় (Mahua Moitra)। ‘তুলসী মালা’ নিয়ে করা কথিত মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একাধিক বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে ঘূর্ণির ছয় মহিলা বাসিন্দা কৃষ্ণনগরের আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় মহুয়া মৈত্রকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কৃষ্ণনগরের তৃতীয় বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালত। কিন্তু আজ সময়মতো হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কৃষ্ণনগর জেলা আদালতের তৃতীয় কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস।
দ্বারস্থ হন অভিযোগকারীরা (Mahua Moitra)
অভিযোগকারীদের দাবি, বিভিন্ন সময়ে মহুয়া মৈত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রদ্ধেয় ধর্মীয় প্রতীক ও বিশ্বাস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। বিশেষ করে ‘তুলসী মালা’ নিয়ে করা কথিত মন্তব্যে তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৭৯, ১৯৬, ২৯৯, ৩৫১ ও ৩৫৩(২) ধারায় আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা।
আদালত চত্বরে কোনও বিক্ষোভ হবে না (Mahua Moitra)
আদালত জানায়, সমন পাওয়ার পরও অভিযুক্তের অনুপস্থিতি আদালতের নির্দেশ পালনে অনীহা প্রকাশ করে। তাই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন বিবেচনার আগে তাঁকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। শুনানির সময় মহুয়া মৈত্রের আইনজীবী আদালতে বিক্ষোভের আশঙ্কার কথা জানালে অভিযোগকারীদের আইনজীবী আশ্বাস দেন যে আদালত চত্বরে কোনও বিক্ষোভ হবে না।
আরও পড়ুন: BJP Dilip Ghosh: পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয়, সেখানে দুর্নীতি আছে: দিলীপ ঘোষ
কোনও চূড়ান্ত রায় হয়নি
এরপর আদালত উভয় পক্ষকে আদালতের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে ১৯ আগস্ট মহুয়া মৈত্রকে আদালতে উপস্থিত হওয়ার শেষ সুযোগ দেয়। বিচারক স্পষ্ট করে জানান, অভিযুক্তের সশরীরে হাজিরার পরই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন বিবেচনা করা হবে। উল্লেখ্য, মামলাটি বর্তমানে কৃষ্ণনগর আদালতে বিচারাধীন রয়েছে এবং অভিযোগের বিষয়ে এখনও আদালতের কোনও চূড়ান্ত রায় হয়নি।



