Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সমাজের চোখে পুরুষ মানেই শক্তি, সাহস (International Mens Day 2026) আর দায়িত্বের প্রতীক। সংসারের হাল ধরা থেকে পরিবারের স্বপ্নপূরণ, প্রতিটি পদক্ষেপে পুরুষের ভূমিকা যেন অবধারিত। কিন্তু এই দায়িত্বের আড়ালে যে মানুষটিরও ক্লান্তি আছে, অভিমান আছে, কখনও ভেঙে পড়ার ইচ্ছা আছে, সেই গল্প কতটা শোনা হয়?
জীবনে অবদান (International Mens Day 2026)
১৯ নভেম্বর এই দিনটি শুধুমাত্র পুরুষদের (International Mens Day 2026) অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য নয়, বরং তাঁদের মানসিক স্বাস্থ্য, সামাজিক সমস্যা, সুস্থ জীবনযাপন এবং লিঙ্গসমতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতা তৈরিরও একটি উপলক্ষ। একজন বাবা, যিনি নিজের ইচ্ছেগুলিকে সরিয়ে রেখে সন্তানের স্বপ্ন পূরণ করেন; একজন ভাই, যিনি নীরবে পরিবারের পাশে দাঁড়ান; একজন স্বামী, যিনি সম্পর্কের টানাপোড়েন সামলেও সংসারকে আগলে রাখেন; কিংবা একজন বন্ধু, যিনি বিপদের দিনে ভরসা হয়ে ওঠেন-প্রত্যেকের অবদানই সম্মানের যোগ্য।
পুরুষত্বের আসল অর্থ (International Mens Day 2026)
তবে পুরুষত্বের অর্থ কখনও আবেগ লুকিয়ে রাখা নয়। কাঁদলে, ভয় পেলে কিংবা নিজের দুর্বলতার কথা প্রকাশ করলে কেউ ছোট হয়ে যান না। বরং নিজের অনুভূতি প্রকাশ করার সাহসও এক ধরনের শক্তি।
আরও পড়ুন: Sumit Roy: সুমিত রায়কে স্বস্তি দিল না হাইকোর্ট! চার মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের আর্জি খারিজ
আন্তর্জাতিক পুরুষ দিবস তাই মনে করিয়ে দেয়, পুরুষদেরও প্রয়োজন ভালোবাসা, সম্মান, মানসিক নিরাপত্তা এবং নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। নারী-পুরুষের মধ্যে প্রতিযোগিতা নয়, প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও সমান মর্যাদা।


