Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের বিরুদ্ধে তাঁর করা গোলেই সাফে জয় পেয়েছিল ভারত (HABAS)। সেই সাফল্যের পর কলকাতায় পা রাখতেই বীরের সংবর্ধনা পেলেন সন্দীপ মান্ডি। বিমানবন্দরেই ইস্টবেঙ্গলের ডিফেন্ডারকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন সমর্থকরা। এরপর কল্যাণীর বাড়িতে পৌঁছতেই শুরু হয় আরও এক দফা উদযাপন। পরিবার থেকে পাড়া-প্রতিবেশী, সবাই তাঁকে অভিনন্দন জানাতে হাজির ছিলেন। তবে জাতীয় দলের সাফল্য উদযাপনের জন্য খুব বেশি সময় নেই সন্দীপের হাতে। বিরতির পর শুক্রবার থেকেই ফের শুরু আইএসএল। সেদিনই যুবভারতীতে দিল্লির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ফলে জাতীয় দলের দায়িত্ব সামলে দ্রুত ক্লাব ফুটবলে ফিরতে হচ্ছে তাঁকে।
ছাত্রের সাফল্যে খুশি হাবাস (HABAS)
আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে ইন্টার কাশিতে কাজ করেছিলেন সন্দীপ। সেখান থেকেই বর্ষীয়ান কোচের হাত ধরে ইস্টবেঙ্গলে আসা। জাতীয় দলের হয়ে ছাত্রের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি হাবাস। আইএসএলের শুরুর দিকে লাল-হলুদ জার্সিতে তেমন নজর কাড়তে পারেননি সন্দীপ। তবে পাকিস্তানের বিরুদ্ধে গোল করার পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে তরুণ ফুটবলারের। এবার নতুন উদ্যমে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামার অপেক্ষা। বৃহস্পতিবারই হাবাসের অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁর।
সন্দীপের কাছে আরও দায়িত্ব চান লাল-হলুদ কোচ (HABAS)
মান্ডির পারফরম্যান্সে খুশি হলেও পেশাদার ফুটবলার হিসেবে তাঁকে আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে দেখতে চান হাবাস। ছাত্রের প্রশংসা করে তিনি বলেন, ‘ওর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। ওকে বলব, নিজের ১০০ শতাংশ দিয়ে খেলতে হবে। পেশাদার ফুটবলার হিসেবে নিজের দায়িত্ব পালন করতে হবে। ওর সামনে দারুণ ভবিষ্যৎ রয়েছে। কারণ ও প্রতিদিন অনুশীলন করে, পুষ্টির বিষয়ে সচেতন থাকে এবং সব সময় ফুটবলের প্রতিই নিজেকে নিবেদিত রাখে। একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।’
জাতীয় দলে নিয়মিত হওয়ার পরামর্শ (HABAS)
একই সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ থাকায় সাফে মূলত জুনিয়র দল পাঠিয়েছিল ভারত। খালেদ জামিলের দলে নিয়মিত খেলা ফুটবলারদের অনেকেই ছিলেন না। তবে হাবাস মনে করেন, জাতীয় দলে নিয়মিত খেলার মতো মানসিকতা রয়েছে সন্দীপের। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের মানের সঙ্গে মানিয়ে নিতে তাঁকে আরও উন্নতি করতে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন কোচ। হাবাসের কথায়, ‘একজন আদর্শ পেশাদার ফুটবলারের উদাহরণ হতে পারে। জাতীয় দলের হয়ে খেলতে গেলেও এই মানসিকতা থাকা দরকার। আন্তর্জাতিক ফুটবলের পরিবেশ এবং মানের সঙ্গে মানিয়ে নিতে হলে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে। প্রতিদিন নিজের খেলাকে আরও উন্নত করার চেষ্টা করতে হবে। এটাই আমার মত।’
আরও পড়ুন: Baichung Bhutia: কল্যাণের বিরুদ্ধে সরব বাইচুংরা, ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ প্রাক্তনীরা
বৃহস্পতিবার অনুশীলনে, দিল্লি ম্যাচে কি প্রথম একাদশে? (HABAS)
বুধবার রাতে ঢাকা থেকে কলকাতায় ফেরেন সন্দীপ। সেখান থেকে যান কল্যাণীতে নিজের বাড়িতে (HABAS)। তবে বিশ্রামের সুযোগ নেই তাঁর। বৃহস্পতিবার বিকেলেই রাজারহাটে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেওয়ার কথা। শুক্রবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ থাকলেও প্রথম একাদশে সন্দীপের থাকার সম্ভাবনা কম। হাবাসের বক্তব্যেও তেমনই ইঙ্গিত মিলেছে। ফলে সাফের নায়ককে মাঠে নামার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে লাল-হলুদ সমর্থকদের।



