Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাগ: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়ি দুর্ঘটনার কবলে ( Rituparna Sengupta)। কাল সকালে তাঁর বাড়ির সামনেই একটি ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষ হয় অভিনেত্রীর পার্ক করে রাখা গাড়ির। দুর্ঘটনায় গাড়িটির বাম দিকের পিছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় তাঁর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

বিকট শব্দে আতঙ্কিত ( Rituparna Sengupta)
ঘটনার সময় ঋতুপর্ণা নিজে বাড়ির ভিতরেই ছিলেন। হঠাৎ বিকট সংঘর্ষের শব্দে চমকে ওঠেন তিনি এবং তাঁর বাড়ির কর্মীরা। কী ঘটেছে, তা জানতে দ্রুত বাইরে বেরিয়ে আসেন তাঁরা। বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা মেরেছে তাঁদের গাড়িতে।
অল্পের জন্য এড়াল বড়সড় বিপদ ( Rituparna Sengupta)
অভিনেত্রীর কথায়, ওই সময় গাড়ির আশপাশে কোনও মানুষ থাকলে দুর্ঘটনার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারত। এমনকী প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যেত না। সৌভাগ্যবশত, সেই সময় গাড়িতে বা দুর্ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
চালককে আটক করে চাঞ্চল্যকর তথ্য ( Rituparna Sengupta)
দুর্ঘটনার পর ম্যাটাডোরের চালককে আটক করেন ঋতুপর্ণা ও তাঁর বাড়ির লোকজন। যাতে ওই ব্যক্তি পালিয়ে যেতে না পারেন, সে কারণে গাড়ির চাবিও নিজেদের হেফাজতে নেন তাঁরা। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন। তিনি আদতে ক্যাটারিং কর্মী। আরও অভিযোগ, তাঁর কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না।

আরো পড়ুন: Transgender Employment: ট্রাফিক সিগন্যাল থেকে সরকারি কাজে, রূপান্তরকামীদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের?
দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ অভিনেত্রী
এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর মতে, রাস্তায় এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধু সম্পত্তির ক্ষতিই করে না, সাধারণ মানুষের জীবনকেও চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়। একজন অননুমোদিত ও লাইসেন্সবিহীন ব্যক্তির হাতে বাণিজ্যিক গাড়ির স্টিয়ারিং তুলে দেওয়া কতটা বিপজ্জনক, এই ঘটনা যেন আরও একবার সেই প্রশ্নই তুলে দিল। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও নিরাপত্তা ও যানবাহন পরিচালনার নিয়ম মানা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



