Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, শিলিগুড়ি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah Meeting) উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে শনিবার পাহাড়ের রাজনৈতিক সমস্যা নিয়ে হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক। শুকনার অদূরে একটি বেসরকারি রিসর্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পাহাড়ের তিন বিধায়ক, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি-সহ পাহাড়ের একাধিক প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক প্রতিনিধিরা।
কী নিয়ে আলোচনা? (Amit Shah Meeting)
মূলত দীর্ঘদিনের অমীমাংসিত (Amit Shah Meeting) পাহাড় সমস্যা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। পৃথক গোর্খাল্যান্ডের দাবি, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, প্রশাসনিক সমস্যা এবং উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আগেই এই বৈঠকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি ও দীর্ঘদিনের সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন: Biman Basu Mira Bhattacharya: দিল্লিতে বিমান বসুর চিকিৎসা, কলকাতার হাসপাতালে মীরা ভট্টাচার্য
ফলে এই বৈঠকের দিকে তাকিয়ে পাহাড়ের রাজনৈতিক মহল। দীর্ঘদিনের গোর্খাল্যান্ডের দাবি এবং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কেন্দ্র ও রাজ্যের অবস্থান কী হয়, সেদিকেই এখন নজর।
এই হাইভোল্টেজ বৈঠক শেষ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা।



