Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শুটিং সেটে অ্যাকশন দৃশ্য, আর সেখানেই আচমকা বিপত্তি! নতুন ছবির শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান(Kartik Aaryan)। হাঁটুতে চোট পাওয়ার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারও করা হয়েছে। তবে স্বস্তির খবর, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা।
অ্যাকশন দৃশ্যেই বিপত্তি(Kartik Aaryan)
পরিচালক কবীর খানের নতুন স্পোর্টস ড্রামার শেষ পর্যায়ের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেই সময়ই হাঁটুতে চোট পান কার্তিক(Kartik Aaryan)। পরিস্থিতি বুঝে দেরি না করে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কার্তিকের মুখপাত্র জানিয়েছেন, অভিনেতার অস্ত্রোপচার অত্যন্ত ভালোভাবেই সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুটিং ফ্লোরে ফিরবেন কার্তিক।
‘ব্রেক আ লেগ’ নিয়ে মজার পোস্ট(Kartik Aaryan)
অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার খবরও দিয়েছেন অভিনেতা। শেয়ার করেছেন কয়েকটি ছবি ও ভিডিও। এক ছবিতে চোট পাওয়া পায়ে সাপোর্ট বেল্ট দেখা গিয়েছে। হাসপাতালের বিছানায় বসে থাকা সাদাকালো ছবির পাশাপাশি প্রিয় পোষ্য কুকুরের ছবিও পোস্ট করেন তিনি। মজার ছলে কার্তিক লেখেন, কবীর খান কাজ শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ‘ব্রেক আ লেগ’ বলেছিলেন। আর সেই কথাই তিনি নাকি অক্ষরে অক্ষরে পালন করেছেন! জবাবে পরিচালক মজা করে লেখেন, “সব কথা এত সিরিয়াসলি নেওয়ার কোনও দরকার নেই।”
আরও পড়ুন: Janhvi Kapoor: পর্ণোগ্রাফিতে জাহ্নবী কাপুর! দিল্লির আদালতের রায়ে স্বস্তি শ্রীদেবী কন্যার
আগেও শুটিংয়ে চোট পেয়েছিলেন অভিনেতা(Kartik Aaryan)
শুটিং সেটে চোট পাওয়ার ঘটনা কার্তিকের জন্য নতুন নয়। ২০২৩ সালে ‘শেহজাদা’ ছবির শুটিংয়ের সময়ও হাঁটুতে চোট পেয়েছিলেন অভিনেতা। এবারও দ্রুত চিকিৎসা নিয়ে আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। কেরিয়ারের অন্যতম সাফল্যের পরেই নতুন ছবির কাজে নেমেছিলেন কার্তিক। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ প্যারালিম্পিকে সোনাজয়ী মুরলীকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন তিনি। মাম্মুট্টির সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান কার্তিক।
আরও পড়ুন: Kareena Kapoor: বেবি বাম্প? গসিপের বাজারে নতুন বোমা ফাটালেন করিনা কাপুর খান!
কিকবক্সিং কোচের ভূমিকায় কার্তিক
কবীর খানের নতুন ছবিটি কাশ্মীরি আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত। ছবিতে কার্তিককে দেখা যাবে এক কিকবক্সিং কোচের চরিত্রে। এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। চোটের কারণে শুটিং কিছুটা পিছোনোর আশঙ্কা থাকলেও, বিশ্রাম শেষে ফের কাজে ফিরবেন অভিনেতা। সামনে ‘নাগজিলা’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ এবং ‘ভুল ভুলাইয়া ৪’-এর মতো ছবিতেও দেখা যাবে তাঁকে।


