Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা (Road Issue) জেলার মগরাহাট ব্লকের কালিকাপ্রতা গ্রামের ১৮৫ নম্বর বুথে একই রাস্তা থেকে বেরিয়ে যাওয়া তিনটি রাস্তার বেহাল দশায় চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, এই তিনটি রাস্তার উপর নির্ভর করে প্রায় ২০০-রও বেশি পরিবার। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
কী অভিযোগ? (Road Issue)
এলাকাবাসীর অভিযোগ, ২০২৪ সালে প্রায় ১২০ মিটার (Road Issue) রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল। স্থানীয়দের সঙ্গে ইঞ্জিনিয়ারও রাস্তা পরিদর্শন করেছিলেন বলে দাবি তাঁদের। কিন্তু বরাদ্দ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাস্তবে রাস্তার কাজের কোনও অগ্রগতি দেখা যায়নি।

রাস্তার অবস্থা খারাপ
বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। কাদা, জল জমে যাওয়া এবং খানাখন্দের কারণে সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ বাড়ে। জরুরি প্রয়োজনে রোগী বা বয়স্কদের নিয়ে যাতায়াত করতেও সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ।
এলাকাবাসীর প্রশ্ন, ২০২৪ সালে রাস্তার জন্য বরাদ্দ হওয়ার পরও কেন এখনও কাজ শুরু হল না? দ্রুত বরাদ্দের কাজ বাস্তবায়ন করে তিনটি রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই রাস্তার সমস্যা কবে মিটবে এবং বরাদ্দ হওয়া কাজ আদৌ কবে বাস্তবায়িত হবে।


