Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Kareena Kapoor) ভক্তদের রাতের ঘুম কেড়ে নিতে নতুন একটা জল্পনা দিব্যি বাজারে ছড়িয়ে পড়েছে! হালের গুঞ্জন বলছে, বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর খান ফের একবার নেটিজেনদের আলোচনায়। ৪৫-এর বেবো নাকি তৃতীয়বার প্রেগনেন্ট হয়েছেন। জিম থেকে বের হওয়ার একটা ভিডিও মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনার অন্তহীন মহোৎসব।
ছাতার আড়ালে কোন জাদুকরী রহস্য? (Kareena Kapoor)
ভাইরাল হওয়া সেই প্যাপসদের ভিডিওতে দেখা গিয়েছে, জিম থেকে সোজা নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন করিনা। কিন্তু টুইস্টটা হল, তাঁর পেটটুকু নাকি সুকৌশলে আড়াল করতেই দেহরক্ষী মশাইকে ছাতা হাতে পাহারায় থাকতে দেখা গেছে! ব্যস, এই দৃশ্য দেখেই সোশ্যালে রটনা শুরু—”ডাল মে কুছ কালা হ্যায়!” ভক্তকুলের এখন একটাই প্রশ্ন, তবে কি তৈমুর ও জেহর পর এবার ঘরে আসছে নতুন অতিথি?
কমেন্ট বক্সে সেলিব্রেশনের ধুম! (Kareena Kapoor)
করিনার অফিশিয়াল সিলমোহর পড়ার তোয়াক্কা না করেই নেটবাসিন্দারা ইতিমধ্যেই আগাম অভিনন্দন বার্তা সাজিয়ে ফেলেছেন। কেউ লিখেছেন, “আপনি কি গর্ভবতী?”, তো কারও সোজাসাপ্টা মন্তব্য, “মনে হচ্ছে তিন নম্বরটা অন দ্য ওয়ে!” সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন এখন রীতিমতো উৎসবের আমেজে ভরপুর, আর ভক্তদের এই বাড়তি উত্তেজনা দেখার মতো।
আরও পড়ুন: Indrani Haldar: কেন এতদিন পর্দার আড়ালে ইন্দ্রাণী হালদার? প্রকাশ্যে দিলেন জবাব
পটৌদি পরিবারের অন্দরমহল (Kareena Kapoor)
সাইফ-করিনার (Kareena Kapoor) লাভ স্টোরি তো খবরের কাগজের চিরসবুজ পাতা—তাশন ছবির সেট থেকে শুরু হওয়া প্রেম ২০১২ সালে গড়ায় বিয়েতে। ইতিমধ্যেই এই দম্পতির দুই নয়নের মণি তৈমুর ও জেহ তো আছেই, সঙ্গে সইফের আগের পক্ষের সারা-ইব্রাহিমকেও নিয়ে বেশ জমজমাট তাঁদের পরিবার। আর কাজের ফ্রন্টে বলুন, করিনাকে শেষ দেখা গিয়েছিল ‘সিংঘম এগেইন’-এ, অন্যদিকে সইফ খুব শীঘ্রই আসছেন অক্ষয় কুমারের সঙ্গে ‘হায়ওয়ান’ ছবিতে। এখন দেখার, এই বেবি বাম্প গুঞ্জন নিছকই রিউমার নাকি অচিরেই আসতে চলেছে আসল গুড নিউজ!



