Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিনির পরে এবার দাম বাড়ল পেঁয়াজের (Onion Price Hike)। পেঁয়াজ কাটার পর আর না দাম শুনেই চোখে জল আর পকেটে আগুন মধ্যবিত্তের। কিন্তু কেন এত দাম বাড়ল পেঁয়াজের?
পেঁয়াজের দাম বাড়ছে কেন? (Onion Price Hike)
মহারাষ্ট্রের নাসিকে পাইকারি বাজারে (Onion Price Hike) পেঁয়াজের দাম গত একমাসে বেড়েছে ৭৬%. এমনকি কয়েকটি রাজ্যের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ হারে। তবে এবার জানা যাচ্ছে, উৎপাদন কম হয়েছে পেঁয়াজের। বাজারে সরবরাহের ঘাটতির ফলেই দাম বাড়ছে বলে মনে করা হচ্ছে।

কেন কম উৎপাদন? (Onion Price Hike)
কৃষি ক্যালেন্ডারের হিসেবে রবি পেঁয়াজ মজুত থাকে (Onion Price Hike) অগস্ট-সেপ্টেম্বর মাসে। এই সময় খরিফ পেঁয়াজ বাজারে আসতে কিছুটা সময় নেয়। সেই অনুযায়ী এবার বর্ষার এলোমেলো যাওয়া-আসার কারণে পেঁয়াজের উৎপাদনে ভাটা পড়েছে। ফলে বাজারে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আর হুড়মুড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম।
খুচরো বাজারে প্রভাব
নাসিকে এক কুইন্টাল পেঁয়াজের দাম ছিল ২০৫০ টাকা। তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৬০০ টাকায়। দেশের নানান জায়গায় পেঁয়াজের গড় খুচরো দামও বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশের কাছাকাছি।
আরও পড়ুন: ISKCON Mid Day Meal: কলকাতার পর এবার জেলাতেও ইসকনের হাতে মিড-ডে মিল!
তাহলে উপায়?
পেঁয়াজ সরবরাহ দ্রুত করার জন্য বিশেষ ট্রেন চালানোর কথা ভাবছে সরকার। কিন্তু বাজারে খরিফ পেঁয়াজ আসা পর্যন্ত কতটা দাম বাড়তে থাকবে তা বলা মুশকিল।


