Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: কলকাতার পর এবার রাজ্যের (ISKCON Mid Day Meal) একাধিক জেলার স্কুলেও মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেছে ইসকনের হয়ে কাজ করা অক্ষয় পাত্র ফাউন্ডেশন। শিক্ষা দফতর সূত্রের খবর মিড-ডে মিল শাখার তরফে সংশ্লিষ্ট জেলাগুলিকে চিঠি দিয়ে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন জেলার দায়িত্বে? (ISKCON Mid Day Meal)
শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী উত্তর ২৪ পরগনা (ISKCON Mid Day Meal) বীরভূম হাওড়া পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নিতে পারে অক্ষয় পাত্র ফাউন্ডেশন। পাশাপাশি দমদম ও রাজারহাট এলাকার স্কুলগুলিও এই ব্যবস্থার আওতায় আসতে পারে।
কবে থেকে শুরু? (ISKCON Mid Day Meal)
তবে ঠিক কবে থেকে সংশ্লিষ্ট স্কুলগুলিতে ইসকনের (ISKCON Mid Day Meal) মাধ্যমে মিড ডে মিল সরবরাহ শুরু হবে তা এখনও নির্দিষ্ট করে জানায়নি শিক্ষা দফতর। তার আগে স্কুলে স্কুলে খাবার পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে।

ইসকনের হয়ে অক্ষয় পাত্র ফাউন্ডেশন ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু স্কুলে মিড ডে মিল সরবরাহ করছে। কলকাতায় আলিপুর ও বাগবাজারের রান্নাঘর থেকে বিভিন্ন স্কুলে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। গত আগস্ট থেকেই কলকাতার একাধিক স্কুলে এই পরিষেবা চালু হয়েছে।
আরও পড়ুন: School Snake Bite: টিফিনে খেলতে নেমেই বিপদ! ভবানীপুরের স্কুলে সাপে কাটল প্রথম শ্রেণির পড়ুয়াকে
যদিও সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতার সব স্কুলে এখনও ইসকনের মাধ্যমে মিডডে মিল সরবরাহ শুরু করা সম্ভব হয়নি। এবার গ্রামাঞ্চলের আরও বেশি সংখ্যক স্কুল এই ব্যবস্থার আওতায় এলে খাবারের মান পরিকাঠামো এবং সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আগামী দিনে জেলার স্কুলগুলিতে ইসকনের মাধ্যমে মিড ডে মিল পরিষেবা কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার।


