Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত দেশের (Delhi Rain) রাজধানী দিল্লি। সোমবার সকাল থেকেই শুরু হয় প্রবল বর্ষণ। অল্প সময়ের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। ছতরপুরে বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি।
বিমান উড়ানে সমস্যা (Delhi Rain)
বৃষ্টির সরাসরি প্রভাব পড়েছে দিল্লি বিমানবন্দরের (Delhi Rain) পরিষেবায়। রানওয়েতে জল জমে যাওয়ায় একাধিক বিমান নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে ১৫টি বিমানকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। এর মধ্যে ১২টি বিমান জয়পুরে, দু’টি চণ্ডীগড়ে এবং একটি বিমান লখনউয়ে অবতরণ করে। শুধু অবতরণ নয়, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি থেকে বেশ কিছু উড়ান ছাড়তেও দেরি হয়েছে। ফলে বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সময় বেড়েছে।
সড়কপথেও নাজেহাল রাজধানীবাসী
শুধু আকাশপথ নয়, প্রবল বৃষ্টিতে সড়কপথেও নাজেহাল রাজধানীবাসী। বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলের গতি কমে যায়। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। সাকেত কোর্ট সংলগ্ন এলাকাতেও ধীরগতিতে চলছে গাড়ি।

আরও পড়ুন: Debolina Dutta: রাহুলের সঙ্গে মৌমিতার প্রেমের বিতর্কে অকপট দেবলীনা দত্ত
জারি লাল সতর্কতা
এর মধ্যেই দিল্লিতে জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে গুরুগ্রাম ও ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


